বুধবার, জুন ১০, ২০২৬
26.8 C
Dhaka

সি সেভেন্টিনের গ্লোবাল লঞ্চ ­­বাংলাদেশ থেকে শুরু  

টেকভিশন ডেস্ক:  রিয়েলমি ২১ সেপ্টেম্বর, ২০২০ এ তাদের সি সিরিজের প্রথম মিড লেভেল স্মার্টফোন– রিয়েলমি সি সেভেন্টিন বিশ্বব্যপী লঞ্চ করছে। সি সিরিজের মিড লেভেল প্রিমিয়াম স্মার্টফোন সি সেভেন্টিনের গ্লোবাল লঞ্চ বাংলাদেশ থেকে শুরু হচ্ছে। রিয়েলমি সি সেভেন্টিনে থাকছে ৯০ হার্টজের আলট্রা স্মুথ ডিসপ্লে।

টেক ট্রেন্ডি ব্র্যান্ড হিসেবে রিয়েলমি এরই মধ্যে স্টাইলিশ ডিজাইন, দারুণ পারফরমেন্সের স্মার্টফোন বাজারে এনে তরুণ প্রজন্মের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। রিয়েলমি সি সিরিজের প্রথম মিড-লেভেল স্মার্টফোন রিয়েলমি সি সেভেন্টিন।

বর্তমানে সি সিরিজের বিশ্বব্যাপী ব্যবহারকারী সংখ্যা ১.৩২ কোটি ছাড়িয়েছে। এ সিরিজের স্মার্টফোনগুলোতে সবসময়ই শক্তির সাথে শৈলীর মেলবন্ধন আনছে টেক-ট্রেন্ডসেটার ব্র্যান্ড রিয়েলমি। ফ্ল্যাগশিপ ফিচার সম্পন্ন নতুন ফোনটি আকর্ষণীয় মূল্যে লঞ্চ করা হবে। স্মার্টফোনটিতে ৯০ হার্টজ আলট্রা স্মুথ ডিসপ্লের পাশাপাশি ব্যবহার করা হয়েছে বিশ্বের প্রথম ১১ ন্যানোমিটারের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪০০ সিরিজের চিপসেট, যা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কর্মক্ষমতা প্রদান করবে।

নতুন এই স্মার্টফোনটিতে বিভিন্ন কন্টেন্ট দেখার আনন্দ পেতে থাকছে ৬ ইঞ্চির থেকেও বড় ডিসপ্লে, যার মাঝেই সুন্দরভাবে ফ্রন্ট ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফোনটিতে ডিসপ্লেতে থাকছে অসাধারণ রিফ্রেশ রেট, শক্তিশালী ব্যাটারি সাথে ফার্স্ট চার্জ । ফোনটিতে এআই কোয়াড ক্যামেরা দিয়ে নিখুঁত ডিটেইলে ও বিভিন্ন মোডে অনন্য সব ছবি তোলা যাবে। এআই ফ্রন্ট ক্যামেরায় থাকবে এআই বিউটি মোড, যাতে তোলা যাবে ঝকঝকে সেলফি। তাছাড়া, উভয় ক্যামেরাতেই ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করা যাবে।

এ প্রসঙ্গে রিয়েলমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার টিম শাও বলেন, “মাত্র কয়েক মাস আগে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর থেকে আমরা এখানের ক্রমর্ধমান তরুণ গ্রাহকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছি। বাংলাদেশ বর্তমানে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাজার, এবং এখানে আমরা আমাদের পণ্যের চাহিদার ক্রমাগত বৃদ্ধি লক্ষ্য করেছি। আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আমাদের আগের স্মার্টফোনগুলো যে পরিমাণ ভালোবাসা পেয়েছে রিয়েলমি সি সেভেন্টিনও একই পরিমাণ ভালোবাসা পাবে।”

মাত্র দুই বছর আগে স্মার্টফোনের বাজারে আবির্ভাবের পর রিয়েলমি দ্রুততার সাথে প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য একটি আইকনিক ব্র্যান্ড হয়ে উঠেছে। এরপর থেকে আকর্ষণীয় মূল্যে রিয়েলমি শক্তিশালী স্মার্টফোন এবং নানান এআইওটি পণ্য বাজারে নিয়ে এসেছে। বহুমুখী ডিভাইসের এনে রিয়েলমি বর্তমানে ৬১টি বাজারে পৌঁছেছে এবং বিশ্বব্যাপী সাড়ে ৪ কোটি ব্যবহারকারীর হাতে চলে গেছে। সবার প্রত্যাশার থেকেও উন্নতমানের উদ্ভাবনী সব পণ্য বাজারে আনার প্রতিশ্রুতি দিয়ে রিয়েলমি প্রতি বছরে ১০ কোটি স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রায় পৌঁছতে বদ্ধপরিকর।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

সর্বশেষ

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি