রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেয়েছে ফিফোটেক

টেকভিশন২৪ ডেস্ক: করোনা মহামারি পরিস্থিতিতে ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানের মাধ্যমে জাতীয় পর্যায়ে বেসরকারি ক্ষেত্রে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২০’ অর্জন করেছে তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম সেরা প্রতিষ্ঠান ফিফোটেক।

শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চতুর্থ ডিজিটাল বাংলাদেশ জাতীয় দিবস এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদ হোসেন। তৌহিদ হোসেনের হাতে এ পুরস্কারটি তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

বেসরকারি ক্ষেত্রে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল বাংলাদেশের পুরস্কার অর্জন করায় ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদ হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ পুরস্কার অর্জনটি আমি ও আমার প্রতিষ্ঠানের জন্য উৎসাহজনক। পুরস্কার বা স্বীকৃতি সব সময় কাজের দায়িত্ব আরো বাড়িয়ে দেয়। এ পুরস্কারটি গ্রাহকদেরকে আরো নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদানে ফিফোটেককে অনুপ্রেরণা যোগাবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দিকনির্দেশনা আমাদের টিমকে আরো গতিশীল ও দায়িত্ববান হতে সহায়তা করবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল আজ দেশের ১৭ কোটি মানুষ ভোগ করছে। তাই উদ্ভাবনী প্রযুক্তির রূপকল্পকে আমাদের সবাইকে এগিয়ে নিতে হবে।

প্রধান অতিথি হিসেবে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক আরশাদ হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব জিয়াউল আলম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ।

প্রসঙ্গত, ২০০২ সাল থেকে আইটি ও আইটিএস খাতে নিরবচ্ছিন্নভাবে গ্রাহকদের সেবা দিয়ে আসছে ফিফোটেক। রাজধানীর কারওয়ান বাজারস্থ সফটওয়্যার টেকনোলজি পার্কের ৯ তলায় প্রতিষ্ঠানটির হেড অফিস অবস্থিত। বর্তমানে প্রতিষ্ঠানটিতে চার শতাধিক কর্মী কর্মরত রয়েছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি