বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

পাঁচ সেকেন্ডে তৈরী করুণ জাতীয় নির্বাচনের ডিজিটাল ব্যানার

টেকভিশন২৪ রিপোর্ট: পাঁচ সেকেন্ডেই তৈরি হবে নির্বাচনী ব্যানার। শুধু দেশেই নয়, বিশ্বে প্রথমবারের মতো নির্বাচনী ডিজিটাল ব্যানার তৈরির অ্যাপ্লিকেশন এনেছে আইটি সেবাখাতের প্রতিষ্ঠান ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে তৈরি (‘towhidhossain.com’) ওয়েবসাইট থেকে যে কেউ নিজের ছবি যুক্ত করে মাত্র ৫ সেকেন্ড বানিয়ে ফেলতে পারবেন পছন্দের প্রার্থীর সঙ্গে ডিজিটাল ব্যানার।

আগামী ৭ জানুয়ারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগের মনোনীত আসনে আওয়ামী লীগের প্রার্থীদের তথ্য ও ছবি যুক্ত করা আছে ওই ওয়েবসাইটে। যে কেউ নিজের ছবি, নাম, পদবী ব্যবহার করে সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে সহজেই নির্বাচনী ব্যানার বানাতে পারবেন।

অ্যাপ্লিকেশনটি ‘towhidhossain.com’ সম্পর্কে তৌহিদ হোসেন বলেন, নির্বাচন সামনে রেখে অনেক কর্মী-সমর্থক নিজের পছন্দের প্রার্থীর সাথে ব্যানার বানাতে চান, কিন্তু সেভাবে সুযোগ পান না। তাদের কাঙ্ক্ষিত প্রার্থীদের সাথে ছবিসহ ব্যানার বানিয়ে দেয়ার কাজটি সহজ করতেই এই উদ্যোগ নিয়েছি। শুধুমাত্র ইন্টারনেট ও নিজের মোবাইল দিয়েই বানানো যাবে এই ব্যানার। একজন ব্যক্তি একাধিক ব্যানারও বানাতে পারবেন। আশা করছি, নির্বাচনী প্রচারে এটা ভালো সাড়া ফেলবে।

তিনি আরও বলেন, ডিজিটাল পোস্টার ব্যবহারে পরিবেশ, অর্থ ও সময় সাশ্রয় হবে বলে টেকভিশন২৪ কে জানান, জনাব তৌহিদ হোসেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই উদ্যোগ একটি ‍দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছি। একই সাথে তিনি এই ওয়েবসাইট তৈরির সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এই ওয়েবসাইটটি সম্পূর্ণ নিজ উদ্যোগে করা হয়েছে এবং অধিকাংশ ছবি অনলাইন থেকে সংগ্রহ করা। যদি কোন মনোনীত প্রার্থী উনার ছবি পরিবর্তন করতে চায় তাহলে info@towhidhossain.com ইমেইলে নতুন ছবিটি দিলে পরিবর্তন করে দেয়া হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি