বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

ডিজিটাল বাংলাদেশ ২০২০ পুরস্কার পেল সিনেসিস আইটি  

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ আইসিটি প্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল বাংলাদেশ ২০২০ পুরস্কার পেল সিনেসিস আইটি লিমিটেড। আজ চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এবং উক্ত অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সিনেসিস আইটির ব্যবস্থপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনেসিস আইটি’র ভাইস চেয়ারম্যান মোঃ হারুন-উর-রশিদ এবং সিনিয়র ম্যানেজার ও টিম লিড, মার্কেটিং এন্ড প্রোডাক্ট ইনোভেশন, কাজী আব্দুল্লাহ আল মামুন।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইসিটি বিভাগের উদ্যোগে ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।

এই অর্জন নিয়ে সিনেসিস আইটির ব্যবস্থপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী বলেন, “সিনেসিস আইটি প্রতিষ্ঠার পর থেকে কাজের মাধ্যমে সবার মধ্যে যে আস্থা তৈরি করেছে এবং শীর্ষস্থানীয় আইটি কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হতে যে পরিশ্রম করছে তারই স্বীকৃতি স্বরূপ আমরা এই পুরস্কার পেয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত এই পুরস্কার পেয়ে। আমি আইসিটি বিভাগকে ধন্যবাদ দিতে চাই আমাদেরকে এই স্বীকৃতি প্রদানের জন্য এবং সিনেসিস এর সকল সদস্যকে অভিনন্দন জানাতে চাই তাদের অবদানের জন্য।”

উল্লেখ্য, সিনেসিস আইটি বিটিআরসির সাথে সম্প্রতি এনইআইআর সংক্রান্ত এক চুক্তি করেছে, এছাড়াও জাতীয় স্বাস্থ্য বাতায়ন, কোভিড ১৯ টেলিহেলথ সেন্টার, মা-টেলিহেলথ সেন্টার, সুখি পরিবার কল সেন্টার, ই-টিন সেবার মত জনগুরুত্বপূর্ণ প্রকল্পে সাফল্যের সাথে কাজ করে আসছে। 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি