শনিবার, আগস্ট ৮, ২০২৬
27.2 C
Dhaka

যৌথভাবে অবকাঠামো ব্যবহারে যাচ্ছে বাংলালিংক ও টেলিটক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংক ও টেলিটক প্রতিষ্ঠান দুইটির নিজস্ব টেলিকম অবকাঠামো যৌথভাবে ব্যবহারের সম্ভাবনা ও সুযোগ বিশ্লেষণ করার লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস ও টেলিটক-এর  ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন এই চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলালিংক-এর হেড অফ গভর্মেন্ট অ্যান্ড এলইএ রিলেশন্স ওয়াহেদ উল হক খন্দকার ও প্রতিষ্ঠান দুইটির অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

এই চুক্তির আওতায়, অপারেটর দুইটি ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং নীতিমালা, টাওয়ার শেয়ারিং নীতিমালা ও অন্যান্য সকল প্রাসঙ্গিক আইন ও নীতিমালা মেনে নিজ নিজ টেলিকম অবকাঠামো ও সুবিধা শেয়ারের সুযোগ ও এর প্রযুক্তিগত সম্ভাব্যতা বিশ্লেষণ ও মূল্যায়ন করবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “গ্রাহকদের জন্য সেবার মান আরও উন্নত করতে টেলিকম অপারেটরদেরকে সম্মিলিত উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে টেলিকম খাতে আমূল পরিবর্তন এনে খাতটিকে অগ্রসর করতে পারে। আমি আশা করছি, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে টেলিকম খাতের অবদানের ক্ষেত্রে এটি একটি বিশেষ দৃষ্টান্ত হবে।”

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “টেলিকম খাতের অবকাঠামো আরও শক্তিশালী করতে সবসময় অন্যান্য টেলিকম স্টেকহোল্ডারদের সাথে একসাথে কাজ করার চেষ্টা করে যাবে বাংলালিংক। এর মাধ্যমে আরও উন্নত সেবা ও সাশ্রয়ী মূল্য নিশ্চিত করা সম্ভব হবে। এই লক্ষ্য অর্জনে এগিয়ে আসার জন্য আমি টেলিটককে ধন্যবাদ জানাতে চাই, এবং আশা করি এই যৌথ উদ্যোগটি বিভিন্ন ক্ষেত্রে সুফল নিয়ে আসবে।”    

টেলিটক-এর ম্যানেজিং ডিরেক্টর মো. সাহাব উদ্দিন বলেন, “বাংলালিংক-এর সাথে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে যৌথভাবে অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের একটি সুযোগ সৃষ্টি হচ্ছে। গ্রাহকদেরকে এই উদ্যোগের মাধ্যমে সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”   

টেলিকম খাতের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে বাংলালিংক।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি