শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

ভিডিও স্ট্রিমিং চালু করছে ইউটিউব

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্কঃ ভিডিও স্ট্রিমিংয়ের জন্য একটি অনলাইন স্টোর চালুর পরিকল্পনা করছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। এই পরিকল্পনায় অংশ নিতে বিনোদনভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলতে শুরু করেছে কোম্পানিটি। বিষয়টির সংশ্লিষ্ট কয়েকজনের বরাতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।’

প্রতিবেদন অনুযায়ী, আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ এই সুবিধা চালু করার লক্ষ্য নিয়ে গত ১৮ মাস ধরে কাজ করে যাচ্ছে প্ল্যাটফর্মটি। এটিকে অভ্যন্তরীণভাবে ‘চ্যানেল স্টোর’ নামে ডাকছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইউটিউব কর্তৃপক্ষ।

বর্তমানে বেশির ভাগ গ্রাহক এখন কেবল বা স্যাটেলাইট টিভি ছেড়ে ভিডিও স্ট্রিমিং সেবায় যাচ্ছেন। এই সেবা চালু হলে ইউটিউব, ‘রোকু ইনকর্পোরেটেড’ ও ‘অ্যাপল’-এর মতো প্রতিষ্ঠানের কাতারে যোগ দেবে, যার মাধ্যমে অনেক প্রতিযোগীর ভিড়ে বাজারে নিজের অবস্থান তৈরির চেষ্টা করবে শীর্ষ এই ভিডিও প্ল্যাটফর্ম।

জানা গেছে, ইউটিউব স্যাটেলাইট টিভি ব্যবহারকারীদের সাবস্ক্রিপশনভিত্তিক ভিডিও স্ট্রিমিং পরিষেবার অধীনে আনার পরিকল্পনা করেছে। এই সেবা চালু হলে ইউটিউব রোকু এবং অ্যাপল এর মতো কোম্পানির তালিকায় যুক্ত হবে। যারা ইতোমধ্যেই সাবস্ক্রিপশনভিত্তিক ভিডিও স্ট্রিমিং পরিষেবা দিচ্ছে।

এদিকে এ সপ্তাহের শুরুতে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, নিজস্ব মেম্বারশিপ সেবায় বিনোদন ভিত্তিক স্ট্রিমিং সেবা চালু করতে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছে ওয়ালমার্ট ইনকর্পোরেটেড।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি