সোমবার, নভেম্বর ৯, ২০২৬
32.2 C
Dhaka

ভবিষ্যত নাগরিক জীবন হবে পুরোপুরি প্রযুক্তি নির্ভর- ইঞ্জি. সুব্রত সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশের বেশিরভাগ কাজ এখন বাসায় বসে বা অনলাইনে করা যাচ্ছে। দ্রুতগতির ইন্টারনেট, অনলাইনে সরকারি সেবা এবং চিকিৎসাক্ষেত্রে টেলিমেডিসিন সেবা দেশের নাগরিক জীবনের মানকে পরিবর্তন করে দিয়েছে। ভবিষ্যতের নাগরিক জীবন হবে পুরোপুরি প্রযুক্তি নির্ভর। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বাংলাদেশ কম্পিউটার সমিতি অগ্রগামী ভূমিকা রাখবে।

২৩ মে মঙ্গলবার খুলনা প্রেস ক্লাবে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) খুলনা শাখা আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ খুলনা’ উদ্বোধনকালে এসব কথা বলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।

তিনি আরো বলেন,  ডিজিটাল বাংলাদেশ মানেই হচ্ছে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা , কার্যকর গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন ও সাফল্য। তথ্যপ্রযুক্তির উন্নতিতে রাজধানী আর খুলনায় কোন পার্থক্য নেই। বর্তমান সরকারের অন্যতম অবদান, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু স্থাপন করে সরকার বুঝিয়ে দিলো ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়ন হবেই। ডিজিটাল বাংলাদেশে বিসিএস যেমন পথিকৃৎ ছিল স্মার্ট বাংলাদেশের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেও বিসিএস তৎপর। প্রথমবারের মতো বিসিএস খুলনাতে স্মার্ট বাংলাদেশ এক্সপোর আয়োজন করেছে। ধারাবাহিকভাবে এই আয়োজন বিসিএস এর ১০টি শাখাসহ সারাদেশে এবং বিসিএস এর তিন হাজারের বেশি সদস্যের মাধ্যমে দেশ ও বিদেশে এর প্রচারণা অব্যাহত থাকবে।  

সুব্রত সরকার বলেন, যত বেশি তথ্যপ্রযুক্তি সম্পর্কিত মেলা হবে, ততবেশি খুলনার জনগণ প্রযুক্তি বান্ধব হবে। স্মার্ট বাংলাদেশ এক্সপোতে মানুষ নিত্যনতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারে। প্রযুক্তি পণ্য কেনার ক্ষেত্রেও মিলে নানাবিধ ছাড়। ডিজিটাল ডিভাইস ছাড়া প্রযুক্তির সুফল ভোগ করা অসম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস সহ-সভাপতি রাশেদ আলী ভূইয়া। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন। ডিজিটাল বাংলাদেশের সফল অভিযাত্রা শেষ করে আমরা স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় যুক্ত হয়েছি। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, রোবোটিকস ও বিগ ডেটার মতো ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে সরকার বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চায়। আমরা সেই সমৃদ্ধির যাত্রার অগ্রপথিক। আমরা বিশ্বাস করি তথ্যপ্রযুক্তির অগ্রগতি ছাড়া কোন জাতি এখন আর পৃথিবীর নেতৃত্বে আসতে পারবে না।

স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ খুলনা এর কেন্দ্রীয় সমন্বয়কারী বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়া বলেন, ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ২০২১ সালের মধ্যেই ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা এখন দৃশ্যমান। এই ডিজিটাল বাংলাদেশই বদলে দিয়েছে দেশের উন্নয়ন অগ্রগতির গতিপথ। ২০৪১ সাল সামনে রেখে এখন নতুন চ্যালেঞ্জ স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ সহজ করবে মানুষের জীবন যাত্রা, হাতের মুঠোয় থাকবে সব কিছু। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকন্যা। শেখ হাসিনার হাত ধরেই আসবে সেই রূপকথার মতো দেশ ‘স্মার্ট বাংলাদেশ।’ 

প্রদর্শনীর আহ্বায়ক ও বিসিএস খুলনা শাখার সহ-সভাপতি এস.কে শাহিদুল হক বলেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছে। করোনা অতিমারির সংকটকালীন মুহূর্তেও ঘরে বসেই অনলাইনে নাগরিকগণ প্রায় সকল ধরনের সেবা পেয়েছেন, যা ডিজিটাল বাংলাদেশরই সুফল। প্রথমবারের মতো খুলনাতে এই আয়োজন করতে পেরে আমরা গর্বিত।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিসিএস কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম হেলালী, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম, বিসিএস খুলনা শাখার সভাপতি মুন্সী আরিফুজ্জামান, সেক্রেটারি আহমেদ কবির, বিসিএস এর প্রাক্তন যুগ্ম মহাসচিব এসএম ওয়াহিদুজ্জামান প্রমুখ। প্রদর্শনীতে স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ খুলনার ক্রোড়পত্র উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল খান। প্রদর্শনীর সহযোগী আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)। প্লাটিনাম স্পন্সর টিপি লিঙ্ক-এক্সেল, টেন্ডা-সাউথ বাংলা কম্পিউটার্স এবং গোল্ড স্পন্সর কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড, ডিস্ট্রিবিউশন হাব লিমিটেড, গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি., সিডনি সান ইন্টারন্যাশনাল ও ওয়ালটন।

স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ এ প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে। সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই প্রদর্শনী চালু থাকবে। মেলায় দর্শনার্থীরা বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। তিন দিনব্যাপী এই মেলা ২৫ মে শেষ হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি