শুক্রবার, জুন ১২, ২০২৬
31.4 C
Dhaka

বিডিনগের ১৫তম সম্মেলনের রেজিস্ট্রেশন চলছে

টেকভিশন২৪ ডেস্কঃ  আগামী ৯-১২ ডিসেম্বর, ২০২২ বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রæপ (বিডিনগ) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইর্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর যৌথ আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চাদশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা।

ইতোমধ্যে সম্মেলনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সম্মেলনে তিন দিন টেকনিক্যাল কর্মশালা ও এক দিন বিডিনগ সম্মেলন অনুষ্ঠিত হবে। কর্মশালায় ইন্টারনেট প্রকৌশলীদের নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং (এনএমএম) এবং আইপিভি৬ ডেপলয়মেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

বিডিনগ বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশের প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য বেটার ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে নিয়মিতভাবে এ সম্মেলন আয়োজন করে আসছি আমরা।

আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক এ প্রসঙ্গে বলেন, আমরা আশা করি এই সম্মেলনের মাধ্যমে ইন্টারনেট খাতের সার্বিক উন্নয়নের পাশপাশি দেশীয় অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতার উন্নয়ন হবে। বিডিনগ সম্মেলনের মাধ্যমে তৈরী দক্ষ প্রকৌশলীগণ ইতোমধ্যে বিদেশে নিজেদের কর্মক্ষেত্র তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছে, আমরা আশাকরি যৌথভাবে আরও অধিক সংখ্যক প্রকৌশলীর দক্ষতা বৃদ্ধিতে আমরা অবদান রাখতে পারবো।

বিডিনগ সভাপতি রাশেদ আমিন বিদ্যুৎ বলেন, আমাদের দেশের ইন্টারনেটের সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামোর উন্নতি করতে হলে এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট প্রকৌশলীদের জ্ঞান ও পেশাদারিত্ব বাড়াতে হবে। এ ধরনের প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক এক্সপার্টরা একসাথে তাদের অভিজ্ঞতা বিনিময় করে। ফলে গত কয়েক বছর আমরা দেখছি আমাদের ইন্টারনেট প্রকৌশলীদের দক্ষতা বাড়ছে। তাই আমরা বিডিনগ সম্মেলনের মাধ্যমে প্রকৌশলীদের মান উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

আইএসপিএবি সেক্রেটারী জেনারেল নাজমুল করিম ভুঁইয়া বলেন, আমরা আশা করছি এই সম্মেলনের মাধ্যমে দক্ষ প্রকৌশলী তৈরী হবে এবং তারা জাতীয় ও আন্তর্জাতিক ভাবে নিরাপদে ইন্টারনেট সেবা প্রদানে ভ‚মিকা রাখবে।

বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব বলেন, সম্মেলন উপলক্ষ্যে ইতোমধ্যে ইন্টারনেটের ব্যবহারিক এবং একাডেমিক রিসার্চ এর উপর স্থানীয় প্রকৌশলীদের নিকট হতে গবেষণাপত্র আহ্বান করা হয়েছে। গবেষণাপত্রগুলো বাংলাদেশে ইন্টারনেটের বিভিন্ন সীমাবদ্ধতা বিশ্লেষণ এবং এর মান উন্নয়নে সহায়তা করবে বলে আমরা আশা করছি।

সম্মেলনের রেজিস্ট্রেশন ও পেপার সাবমিট সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://www.bdnog.org/bdnog15 ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি