সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
30 C
Dhaka

ফেসবুকের কাছে ১১৭১টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার

টেকভিশন২৪ ডেস্কঃ ফেসবুকের কাছে ১১৭১টি অ্যাকাউন্ট ব্যবহারকারীর তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার।

এসব অনুরোধের মধ্যে ৪৯টি ছিলো জরুরি। সরকারের কাছ থেকে পাওয়া অনুরোধের ৬৬.০১ শতাংশ অ্যাকাউন্টের তথ্য সরবরাহ করেছে ফেসবুক। ফেসবুকের প্রকাশিত ট্রান্সপারেন্সি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতি ছয় মাস পরপর ট্রান্সপারেন্সি প্রতিবেদন প্রকাশ করে ফেসবুক কর্তৃপক্ষ। তবে কোন অ্যাকাউন্টগুলোর তথ্য চাওয়া হয়েছে তা উল্লেখ করা হয় না।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়েই ফেসবুকের কাছে বিভিন্ন দেশের সরকারের তথ্য চাওয়ার হার বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বিভিন্ন দেশ থেকে মোট ২ লাখ ৩৭ হাজার ৪১৪টি অনুরোধ এসেছে ফেসবুকের কাছে, যা আগের ছয় মাসের তুলনায় সাড়ে ১০ শতাংশ বেশি।

সবচেয়ে বেশি অনুরোধ এসেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, যা প্রায় ৭০ হাজার। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, এরপরই আছে জার্মানি, ব্রাজিল, ফ্রান্স ও যুক্তরাজ্য।
বিভিন্ন অপরাধমূলক ঘটনা বিশেষ করে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও ডিজিটাল নিরাপত্তার সাথে সম্পৃক্ত বিষয়ে তদন্তের জন্য ফেসবুকের কাছে তথ্য চেয়ে থাকে বিভিন্ন দেশের সরকার।

ফেসবুকের ট্রান্সপারেন্সি প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে আসা এসব অনুরোধ আইন এবং পরিষেবার শর্তাবলী অনুসারে তারা বিবেচনা করে থাকে। আইনগত কিছু বাধ্যবাধকতা থাকায় তথ্য দেওয়ার বা প্রত্যাখ্যানের আগে প্রতিটি অ্যাকাউন্ট খুব সাবধানে পর্যালোচনা করে ফেসবুক কর্তৃপক্ষ।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি