সোমবার, আগস্ট ১০, ২০২৬
27.7 C
Dhaka

বিডিনগের অষ্টাদশ সম্মেলনের রেজিস্ট্রেশন চলছে

টেকভিশন২৪ডেস্ক: আগামী ১২-১৫ জুলাই, ২০২৪ বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্ৰুপ (বিডিনগ) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইর্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর যৌথ আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টাদশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা। এবারের সম্মেলনে বিডিনগের ১০ বছরপূর্তীও উদযাপন করা হবে। ইতোমধ্যে সম্মেলনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সম্মেলনে এক দিনের বিডিনগ সম্মেলন ও তিন দিনের টেকনিক্যাল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় ইন্টারনেট প্রকৌশলীদের নেটওয়ার্ক সিকিউরিটি, সেগমেন্ট রাউটিং, এবং এডভান্সড বিজিপি এবং আইএক্সপি রাউটিং উইথ মাইক্রোটিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

বিডিনগ বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশের প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য বেটার ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে নিয়মিতভাবে এ সম্মেলন আয়োজন করে আসছি আমরা। ১০ বছর আগে আমরা যখন এই সম্মেলন শুরু করেছি, তখনকার সাথে তুলনা করলে এখন আমাদের ইন্টারনেট প্রকৌশলীরা আরও অনেক বেশি দক্ষ। এই দক্ষ মানব সম্পদ তৈরিতে বিডিনগের অত্যন্ত গুরুত্বপূর্ন ভ‚মিকা রয়েছে।

আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক এ প্রসঙ্গে বলেন, নিয়মিত বিডিনগ সম্মেলনের মাধ্যমে ইন্টারনেট খাতের সার্বিক উন্নয়নের পাশপাশি ধারাবাহিকভাবে দেশীয় অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতার উন্নয়ন হচ্ছে। বিডিনগ সম্মেলনের মাধ্যমে তৈরী দক্ষ প্রকৌশলীগণ ইতোমধ্যে বিদেশে নিজেদের কর্মক্ষেত্র তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছে, আমরা আশাকরি যৌথভাবে আরও অধিক সংখ্যক প্রকৌশলীর দক্ষতা বৃদ্ধিতে আমরা অবদান রাখতে পারবো।

বিডিনগ সভাপতি রাশেদ আমিন বিদ্যুত বলেন, আমাদের দেশের ইন্টারনেটের সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামোর উন্নতি করতে হলে এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট প্রকৌশলীদের জ্ঞান ও পেশাদারিত্ব বাড়াতে হবে। এ ধরনের প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক এক্সপার্টরা একসাথে তাদের অভিজ্ঞতা বিনিময় করে। ফলে গত কয়েক বছর আমরা দেখছি আমাদের ইন্টারনেট প্রকৌশলীদের দক্ষতা বাড়ছে। তাই আমরা বিডিনগ সম্মেলনের মাধ্যমে প্রকৌশলীদের মান উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

আইএসপিএবি সেক্রেটারী জেনারেল নাজমুল করিম ভুঁইয়া বলেন, এই সম্মেলনের মাধ্যমে তৈরী প্রকৌশলীরা জাতীয় ও আন্তর্জাতিক ভাবে নিরাপদ ইন্টারনেট সেবা প্রদানে ভ‚মিকা রাখছে। আমরা যত বেশি দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারবো, আমাদের ইন্টারনেট ততবেশি নিরাপদ ও স্বাচ্ছন্দময় করতে পারবো।

বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব বলেন, সম্মেলন উপলক্ষ্যে ইতোমধ্যে স্থানীয় প্রকৌশলীদের নিকট হতে গবেষণাপত্র আহ্বান করা হয়েছে। গবেষণাপত্রগুলো বাংলাদেশে ইন্টারনেটের বিভিন্ন সীমাবদ্ধতা বিশ্লেষণ এবং এর মান উন্নয়নে সহায়তা করবে বলে আমরা আশা করছি।

সম্মেলনের রেজিস্ট্রেশন ও পেপার সাবমিট সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://www.bdnog.org/bdnog18 ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

সর্বশেষ

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি