বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
31 C
Dhaka

বাজারে এলো কোকা-কোলার স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক:  গুঞ্জনকে সত্য প্রমাণ করে প্রযুক্তি বাজারে আনুষ্ঠানিকভাবে পানীয় নির্মাতা সংস্থা কোকা-কোলার স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে। ভারতের বাজারে স্মার্টফোনটি উন্মোচন করা হয়েছে। খবর গ্যাজেটসথ্রিসিক্সটি।

রিয়েলমি ১০ এর সঙ্গে যুক্ত হয়ে এই নতুন ফোন বাজারজাত করেছে কোকা-কোলা। এর ফিচার, বৈশিষ্ট্য রিয়েলমি ১০ প্রো ফোনের স্পেশাল এডিশনে স্ট্যান্ডার্ড ভার্সনের মতোই।

রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশনে ৬ দশমিক ৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি স্ক্রিন দেয়া হয়েছে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। প্রসেসর হিসেবে এতে স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩।

স্মার্টফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রধান সেনসর রয়েছে। তার সঙ্গে ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর রয়েছে। ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

ডিভাইসটিতে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়া ফোনে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। সম্প্রতি ভারতে চালু হওয়া স্মাটফোনটি শিগগিরই বাংলাদেশে আসবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতে ডিভাইসটির দাম ২০ হাজার ৯৯৯ রুপি। শুধু কালো রঙে লঞ্চ হয়েছে ফোনটি। ফোনের ব্যাক প্যানেলে কোকা-কোলার লোগো রয়েছে। ফ্লিপকার্ট এবং রিয়েলমি অনলাইন স্টোর থেকে ডিভাইসটি কেনা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি