বুধবার, নভেম্বর ৪, ২০২৬
30.6 C
Dhaka

বুকিং চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা

টেকভিশন২৪ ডেস্ক:  অত্যাধুনিক সব প্রযুক্তি ও ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে আসার মাধ্যমে স্মার্টফোনপ্রেমীদের স্মার্টফোন ব্যবহারের অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করে আসছে স্যামসাং। নতুন ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা নিয়ে আসার মাধ্যমে স্মার্টফোন বিশ্বে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেলো স্যামসাং।
দেশের স্মার্টফোনপ্রেমীদের জন্য সুখবর হচ্ছে, এখন মুহূর্তেই তারা অগ্রিম বুকিং দিতে পারবেন উদ্ভাবনী প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা। আজ (১৫ ফেব্রুয়ারি) নিজেদের ফ্ল্যাগশিপ শো-রুমে আয়োজিত স্মার্টফোনটির ‘ফার্স্ট ইম্প্রেশন’ অনুষ্ঠানে স্যামসাং অগ্রিম বুকিং শুরু হওয়ার ঘোষণা দেয়।
অগ্রিম বুকিং -এ ক্রেতারা ১৫ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন; এছাড়াও, ইএমআই (নির্দিষ্ট ব্যাংকে বিনাসুদে ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই) এর ক্ষেত্রে রয়েছে রয়েছে ১০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশবাক। এই অফারের মাধ্যমে স্মার্টফোনপ্রেমীরা ৩১ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারবেন। অগ্রিম বুকিং -এ ১৭ হাজার টাকা সমমূল্যের ডাবল স্টোরেজ সুবিধাও দিচ্ছে স্যামসাং। স্যামসাং ২৫৬ জিবি সংস্করণের মূল্যে ক্রেতাদের হাতে তুলে দিবে ডিভাইসটির ৫১২ জিবি সংস্করণ। এছাড়াও, ক্রেতারা পাবেন ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং ট্রাভেল অ্যাডাপ্টার (বাংলাদেশে ছাড়া শুধুমাত্র আরেকটি দেশে এ ইন-প্যাকেজ এ সুবিধা দিচ্ছে স্যামসাং)। পাশাপাশি, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা অগ্রিম বুকিং দেয়ার মাধ্যমে এক বছরের জন্য ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্টএ ক্রেতারা ৫০ শতাংশ ছাড় পাবেন, এক্ষেত্রে তারা সঞ্চয় করতে পারবেন ৩০ হাজার টাকা!
এ নিয়ে স্যামসাং এর হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান, “স্যামসাং -এর স্মার্টফোন লাইন-আপে এক দুর্দান্ত সংযোজন স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা। এ স্মার্টফোনের মাধ্যমে স্মার্টফোন খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে স্যামসাং। স্মার্টফোনটিতে রয়েছে আরও বেশি স্টোরেজ, যুগান্তকারী ক্যামেরা প্রযুক্তি এবং স্মার্টফোন ব্যবহারে অনন্য অভিজ্ঞতা নিশ্চিতে চমৎকার সব ফিচার। আমাদের প্রত্যাশা, ক্রেতারা অসাধারণ এ স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে এর উদ্ভাবনী ও চমকপ্রদ সব প্রযুক্তি ও ফিচার উপভোগ করবেন।”
ক্রেতারা এখন samsung.com/bd ভিজিট করে ২০ হাজার টাকা দিয়ে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা অগ্রিম বুকিং দিতে পারবেন। ডিভাইসটির ২৫৬জিবি ভার্সনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১,৯৭,৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)। কিন্তু গ্রাহকরা এই মূল্যে ৫১২জিবি ভার্সন কিনতে পারবেন!
উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রায় রয়েছে স্মার্টফোন খাতের প্রথম ২০০ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর এবং এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির কার্যকরী প্রসেসর। এছাড়াও, এ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস ২। উদ্ভাবনী এসব সংযোজন স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে করবে আরও উপভোগ্য।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

সর্বশেষ

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বিদ্যুৎ ও ওয়াই-ফাই সংযোগ ছাড়াই চলবে সোলার ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী...

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্সে প্রিমিয়ার...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি