মঙ্গলবার, জুন ৯, ২০২৬
27.8 C
Dhaka

এআই’র চমক কোকা-কোলার নতুন ফ্লেভারে!

কৃত্রিম বুদ্ধিমত্তাই ভবিষ্যৎ। অন্তত কোমল পানীয় কোম্পানি কোকা-কোলার মতে। চলতি সপ্তাহেই নতুন স্বাদের একটি পানীয় বাজারে এনেছে এই কোম্পানি। এই স্বাদ এবার আর শুধু কোনো বিশেষজ্ঞ তথা কোনো মানুষ তৈরি করেনি। সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে।

টিভি২৪ আইডেস্ক: গত বছরই নতুন স্বাদের কোকা-কোলা আনার ঘোষণা দেয় কোকা-কোলা। গত বছরের জুন মাসে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, নতুন স্বাদের কোকা-কোলা হবে স্ট্রবেরি ও তরমুজের স্বাদের। ঘোষণার এক বছরেরও বেশি সময় পর বাজারে এলো নতুন স্বাদের পানীয়।

নতুন স্বাদের যে পানীয় বাজারে এসেছে তার নাম কোকা-কোলা ওয়াই৩০০০। কোম্পানি বলেছে, এই পানীয়টি ‘প্রথম ভবিষ্যতের স্বাদ (ফিউচারিস্টিক ফ্লেবার) যা মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে প্রস্তুত করা হয়েছে।’

একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেগুলার ও জিরো সুগার দুইভাবেই বাজারে পাওয়া যাবে এ কোমল পানীয়। নতুন এই পানীয়ের স্বাদ কেমন তা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি কোকা–কোলা। তবে এরই মধ্যে যারা খেয়ে দেখেছেন, তারা এর স্বাদকে র‍াস্পবেরির রসের সঙ্গে তুলনা করেছেন।
 
নতুন এ ফ্লেভার তৈরির প্রক্রিয়া নিয়ে সংস্থাটি বলেছে, তারা ভোক্তাদের পছন্দের স্বাদ সম্পর্কে আগে তথ্য সংগ্রহ করেছে। ‘ভবিষ্যতের স্বাদ’ কেমন হতে পারে তা বোঝার জন্য চলমান ট্রেন্ডগুলো নিয়ে গবেষণা করেছে। এরপর এ তথ্যগুলো বিশ্লেষণ করে নতুন ফ্লেভার বা স্বাদের বিবরণী তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে নির্দেশনা দেয়া হয়।
 
এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নতুন বোতলের নকশাও করেছে কোকা–কোলা। ক্যানগুলোতে নিয়ন-বেগুনি রঙের সমন্বয়ে সমুদ্রতীরের আবহ তৈরি করা হয়েছে, যা দেখে কৃত্রিম ছবি তৈরির প্ল্যাটফর্ম ডাল-ই বা মিডজার্নির কথা মনে পড়বে। আগের ডিজাইনের বোতলগুলোতেও নতুন স্বাদের এ কোক পাওয়া যাবে।
-সময় টিভি অবলম্বনে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি