শুক্রবার, জুন ১৯, ২০২৬
28.2 C
Dhaka

বাংলাদেশের ৫০ বছরের সেরা সাফল্য উদযাপন করবে ‘নগদ’

টেকভিশন২৪ ডেস্ক: চলছে স্বাধীনতার মাস, আর অল্পকিছু দিনের মধ্যে বাংলাদেশ ৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের ঝুলিতে জমেছে অসংখ্য সফলতার গল্প। যে গল্পগুলো অনেক দেশ ও সমাজের জন্য অনুকরণীয় হয়েছে। এমনই কিছু সেরা সাফল্য দেশের মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

এগিয়ে চলার এসব সাফল্যগাঁথাই জায়গা পাবে ‘বিজয় থেকে অর্জনে (১৯৭১-২০২১)’ শিরোনামের আয়োজনটিতে। অর্জনের এই গল্পগুলো স্বাধীনতার মাস থেকে শুরু করে বিজয় দিবস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রচার করা হবে।

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত এ দেশের স্বাধীনতার ইতিহাস। বাংলাদেশের এই অর্জন সম্ভব হয়েছে এ দেশের মানুষের ঐকান্তিক প্রচেষ্টা ও দেশের প্রতি একনিষ্ঠ ভালোবাসার ফলেই। যার ফলে শত বাধা-বিপত্তি অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। গত অর্ধশতাব্দিতে বাংলাদেশ গর্ব করার মতো যে অসংখ্য সফলতা অর্জন করেছে সেখান থেকে বাছাই করে সেরা ৫০টি সফলতার গল্প নতুন করে সবার সামনে তুলে ধরতে মিডিয়া পার্টনার হিসেবে ‘নগদ’ এর পাশে থাকছে দেশের অন্যতম প্রধান সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিন এবং টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর

সফলতার এই উপাখ্যানে এক দিকে যেমন সমুদ্র জয় থেকে শুরু করে মহাকাশ জয় জায়গা করে নেবে, তেমনি সফলতার পালকে বাস্তবতা হয়ে হাজির হওয়া পদ্মাসেতু, কর্ণফুলী নদীতে টানেল নির্মান এবং মেট্রোরেলের খবর থাকবে উল্লেখযোগ্য স্থান জুড়ে। তালিকায় এমন কিছু অর্জন থাকবে যা বিশ্বের বুকে বাংলাদেশেকে আলাদা জায়গা করে দিয়েছে, আর নাগরিক হিসেবে আমাদের দিয়েছে আত্মমর্যাদা।

ব্যতিক্রমী এই আয়োজন বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “মহান মুক্তিযুদ্ধ আমাদের এগিয়ে চলার প্রেরণা। আমরা দেশের এগিয়ে চলার সাথী হিসেবে কাজ করতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনেকরছি। এরই অংশ হিসেবে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে দেশের অনন্য অর্জনগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা। সলফলতার এই গল্পগুলো বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদেরকে এক দিকে যেমন গর্বিত করবে তেমনি উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ গড়তে সকলকে উদ্বুদ্ধ করবে।”

আয়োজনটিতে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত থাকছেন ‘নগদ’-এর সঙ্গে। সাগ্রিক এই আয়োজন সম্পর্কে তিনি বলেন, “১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের মাধ্যমে বঞ্চনা ও ত্যাগের ইতিহাস পেরিয়ে গত ৫০ বছরে বাংলাদেশের অর্জনের ঝুলিটা অনেক সমৃদ্ধ হয়েছে। অর্জনের এই ঝুলি থেকে তুলে আনা কিছু গল্পই বলা হবে ‘বিজয় থেকে অর্জনে’ সিরিজটির মাধ্যমে। বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে এই আয়োজন গর্বিত করবে।”

সেরা অর্জনের তালিকায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ব্যতিক্রমধর্মী সাফল্যগাঁথার গল্পও মানুষের কাছে তুলে ধরা হবে একই সঙ্গে বাংলাদেশ ডাক বিভাগের গত এক শতাব্দীর মধ্যে অন্যতম সফল উদ্যোগ ‘নগদ’-এর কথাও থাকবে। মাত্র দুই বছরে সাড়ে তিন কোটির বেশি গ্রাহকভিত্তি তৈরি ও দৈনিক প্রায় ৪০০ কোটি টাকা লেনদেন করে বিশ্বের অন্যতম দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশেরেই উদ্ভাবন ‘নগদ’।

এই সপ্তাহের জনপ্রিয়

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

সর্বশেষ

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে...

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি