রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
25 C
Dhaka

প্রযুক্তিগত সক্ষমতা ও চাহিদার সাথে সমন্বয় না থাকায় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয় – মহিউদ্দিন আহমেদ

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিদ্যুতের উৎপাদন, সরবরাহ, ও চাহিদার সাথে জাতীয় গ্রিডের উন্নয়ন না করা এবং প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি সাইবার নিরাপত্তা ব্যবস্থার জোরদার না করার কারণেই জাতীয় গ্রিডে বিপর্যয় হতে পারে বলে মনে করে গ্রাহক অধিকার নিয়ে সোচ্চার বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, পিজিসিবি দাবি করছে তারা জাতীয় বিদ্যুৎ গ্রিড ও সঞ্চালনকে আধুনিক প্রযুক্তিগত ভাবে মান উন্নয়ন করেছেন। তাহলে আমাদের প্রশ্ন দু দিন অতিবাহিত হলেও গ্রিড বিপর্যয়ের কারণ জানা যাচ্ছে না কেন? আধুনিক প্রযুক্তি যদি ব্যবহার করাই হত তাহলে ত্রুটি কোথায় তা স্বয়ংক্রিয়ভাবেই সঙ্গে সঙ্গে সনাক্ত করা যেত। অথচ পিজিসিবি র কাছে ন্যাশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) ফাইবার লাইসেন্স রয়েছে। এবং তারা বিদ্যুৎ সঞ্চালনের সিগন্যাল ব্যবস্থাকে সক্রিয় রাখতে এই ফাইবার ব্যবহার করে থাকেন।

প্রযুক্তিগত এত বিশাল মাপের একটি ফাইবার নেটওয়ার্ক তাদের হাতে থাকা সত্ত্বেও তারা প্রযুক্তিগত ব্যবহার গড়ে তুলতে পারেনি। নিজেরা ব্যবহার করতে না পারলেও বেসরকারি টেলিকমিউনিকেশন কোম্পানিগুলির কাছে তাদের ফাইবার লিজ দিয়ে প্রতি বছরে শত শত কোটি টাকা মুনাফাও করছে পিজিসিবি। অন্যদিকে গতমাসে সরকারি প্রতিষ্ঠান প্রযুক্তি মন্ত্রণালয়ের অধিভুক্ত সার্ট সংবাদ সম্মেলন করেও পিজিসিবিকে সতর্ক করেছিল। কিন্তু প্রকৃতপক্ষে পি জি সি বি কতটুকু সাইবার নিরাপত্তায় উন্নতি করেছে সেটিও খতিয়ে দেখা দরকার। ৩০-৪০ বছর পূর্বের গ্রিড এর সক্ষমতা খুব একটা না বাড়লেও উৎপাদন বেড়েছে বহুগুণ। ২০০৯ সালে যেখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছিল মাত্র ২৭ টি তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ টি।

উৎপাদন ক্ষমতা ছিল যেখানে ৪৯৪২মেগাওয়াট বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৩০ মেগাওয়াট(ক্যাপটিপ ও নবায়নযোগ্য জ্বালানি সহ)। এশারে নতুন করে যুক্ত হয়েছে সাইবার হামলাকারীদের উৎপাত। তাই প্রযুক্তিগত উন্নয়ন এর পাশাপাশি গ্রীড এর সক্ষমতা ও নিরাপত্তার নিশ্চিত করতে একটি প্রযুক্তিগত ইকো সিস্টেম গড়ে তোলা অত্যন্ত জরুরী। পাশাপাশি সাইবার নিরাপত্তায় বিশেষ ইউনিট গঠন করাও জরুরী। বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার বিঘ্ন ঘটায় চরমভাবে ব্যাহত হয়েছে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, ইন্টারনেট সেবা, মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ভিত্তিক এটিএম সহ সকল কার্যক্রম। বর্তমান প্রযুক্তির যুগে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিকমিনিকেশন সেবা সচল রাখতে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন হওয়া জরুরী।

জাতীয় গ্রিড বিপর্যয়ের ফলে সকল ধরনের যোগাযোগ ও কার্যক্রম বন্ধ হয়ে যৌনজীবনে স্থবিরতা নেমে এসেছিল ‌আগামী দিনে যাতে এই ধরনের বিপর্যয় আর না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে সরকারের প্রতি অনুরোধ করছি।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সর্বশেষ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি