রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
30 C
Dhaka

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথ শিশুদের নিয়ে কেক কাটলেন পলক

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কেক কাটলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে
সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালায় স্মার্ট চিলড্রেন কার্নিভালে এ কেক কাটা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় উপস্থিত সুবিধা বঞ্চিত শিশুদের কেক খাইয়ে দেন এবং স্মার্ট চিল্ড্রেন কার্নিভালে স্থাপিত বিভিন্ন স্টলে গিয়ে তাদের  সাথে খেলা করেন প্রতিমন্ত্রী ।

এই উপলক্ষে প্রতিমন্ত্রী তাঁর  বক্তৃতায় বলেন, নগরীতে শিশুদের জন্য আয়োজন থাকে একেবারে কম। ভবিষ্যত বাংলাদেশের কর্ণধারদের আনন্দ দিতে তেমন উদ্যোগ নেই বললেই চলে। সেজন্যই বৈষম্যমুক্ত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে একটি আনন্দঘন পরিবেশে প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতেই এই বিশেষ আয়োজন হাতে নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। ভবিষ্যত স্মার্ট বাংলাদেশ তৈরির জন্য রূপকল্প দিয়েছেন। ইন্টারনেট,বিদ্যুৎ সুবিধাসহ মৌলিক চাহিদা পূরণ করে আমাদেরকে একটি মধ্যম আয়ের মর্যাদাশীল বাংলাদেশ উপহার দিয়েছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ২১ বার মৃত্যুর মুখোমুখি হয়েও এদেশের মানুষের পাশ থেকে কখনো সরে যাননি। জনগণকে উন্নত আধুনিক জীবন উপহার দেয়ার জন্য তিনি নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা ভবিষ্যত প্রজন্মের সামনে সিম্পল লিভিং হাই থিংকিং জীবন দর্শন দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন মেধা-শ্রম দিয়ে, অসাধ্য সাধনের মাধ্যমে কীভাবে সংগ্রামী জীবনে জয়ী হওয়া যায় তা ভবিষ্যত প্রজন্মকে জানাতেই আইসিটি বিভাগ ‘শেখ হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ তৈরি করেছে।

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের শিশু পরিবার ও পথশিশু মিলে জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়। পরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গতকাল বাংলা একাডেমির এই চিত্রশালায় দেশে এই প্রথমবারের মতো আইসিটি বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ৪ দিনের “স্মার্ট চিলড্রেন কার্নিভাল”। আজ বৃহস্পতিবার এর দ্বিতীয় দিন। এ চিলড্রেন কার্নিভালে শিশুদের বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ গেমিংসহ  খেলতে খেলতে পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ও ডিজিটাল সংযোগ নিয়ে জানার ও শেখার ব্যবস্থা রয়েছে ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আইসিটি সচিব মো. সামসুল আরেফিন, বিসিসি নির্বাহী পরিচালক রণজিৎ কুমারসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি