রবিবার, নভেম্বর ৮, ২০২৬
28.8 C
Dhaka

যেসকল পরিবর্তন নিয়ে আসছে গুগল

টিভি২৪ আইডেস্ক: চারদিকে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জয়জয়কার। বদলের হাওয়া লেগেছে প্রায় সব টেক জায়ান্টের প্রোডাক্ট ফিচারে। ২৫ বছরে পা রাখতে যাচ্ছে গুগল। সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সঠিক তথ্য দিতে কয়েক বছর আগে থেকেই এআইভিত্তিক অ্যালগরিদমের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তারা।

সম্প্রতি মাইক্রোসফটের বিং চ্যাটবট ও ওপেন এআইয়ের চ্যাটজিপিটি অনেকটাই হুমকির মুখে ফেলে দিয়েছে তাদের। ফলে তাদের মোকাবিলায় সার্চ ইঞ্জিনে আমূল পরিবর্তন নিয়ে আসছে গুগল। এই আপডেটকে ‘সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স (এসজিই)’ হিসেবে নামকরণ করেছে।

কী থাকছে সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্সে?

সার্চে জেনারেটিভ এইআই সংযুক্ত করে আরও যথাযথ তথ্য দেবে বলে আশা করছে গুগল। আপডেটেড এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আগের থেকে যতটা সম্ভব বেশি তথ্য ইন্টারনেটে নিয়ে আসা এবং তা এক ক্লিকেই ইউজারের কাছে পৌঁছে দেওয়া হবে।

তিন মাস আগেই সংস্থাটি এসজিই রোল আউট করেছে। গুগলের দাবি, ব্যবহারকারীদের ব্যাপক সাড়া পেয়েছে। লাখ লাখ ব্যবহারকারীর সার্চিং অভিজ্ঞতা আরও ভালো করতে ক্রমাগত কাজ করে যাচ্ছে গুগল।

সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স প্রতিক্রিয়া

ওয়েবে যারা তথ্য খোঁজেন, তাদের জন্য এই ফিচার অত্যন্ত সুবিধাজনক হবে। যখন ব্যবহারকারী সার্চ ইঞ্জিনে কোনো জটিল তথ্য সার্চ করেন, তখন এটি অনেক টেকনিক্যাল শব্দ বা টার্ম দেখায়। ফলে বুঝতে প্রায়ই বিড়ম্বনা হয়। এসজিই এখন সেসব শব্দ ও টার্ম সম্পর্কে ব্যাখ্যাও করবে। ফলে সংশ্লিষ্ট পেজ থেকে বেরিয়ে যেতে হবে না। পাশাপাশি ব্যবহারকারীদের সাহায্য করতে বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতিসহ অনেক বিষয়ে প্রশ্নের এআই জেনারেটেড উত্তরের একটি নতুন সেট নিয়ে আসবে গুগল। সেই আপডেটের সঙ্গে ইউজাররা অর্থ বুঝতে না পারা শব্দের ওপর মাউসটি নিয়ে গেলেই এর সংজ্ঞা ও সে-সংক্রান্ত ছবি বা ডায়াগ্রামও দেখতে পাবেন। ওয়েবসাইটে ক্লিক করে অপেক্ষা করার দিন শেষ হবে এই আপডেটের মাধ্যমে। বেশির ভাগ সার্চের রেজাল্ট লিংক ক্লিক না করেই দেখা সম্ভব হবে।

ব্রাউজিংয়ের মাধ্যমে শিক্ষিত করা
গুগল বলছে, এসজিই এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ইউজাররা যা সার্চ করবে, তা-ই খুঁজে পাবে। কিছু পেজ আবার এআই জেনারেটেড তালিকা হিসেবে হাজির হবে, যেখানে একাধিক মূল পয়েন্ট তুলে ধরা হবে আর্টিকেলের। সেখানে থাকবে দুর্বোধ্য বিষয় বোঝার জন্য দরকারি লিঙ্কও; যাতে ওই লিঙ্কের পেজে গিয়ে বিষয়টি বুঝতে পারেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি