শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
27.5 C
Dhaka

‘প্রজেক্ট হোয়াইট ক্যাপের সনদ পেলেন ৩০ মাদ্রাসার শিক্ষার্থী’

জেসিআই ঢাকা ওয়েস্ট ও বিআইটিএম’র প্রজেক্ট হোয়াইট ক্যাপের সনদ বিতরণ।

টেকভিশন২৪ ডেস্ক: সমাজের সুবিধাবঞ্চিত মাদ্রাসা শিক্ষার্থীদের আইসিটি শিক্ষা দিতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্ট ও বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) যৌথভাবে একটি প্রজেক্ট পরিচালনা করছে।

‘প্রজেক্ট হোয়াইট ক্যাপ’ নামের এই আয়োজনের মাধ্যমে প্রথম পর্যায়ে ২৫ জন মাদ্রাসা শিক্ষার্থীকে সনদ দেয়া হয়েছে। এই উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর)  রাজধানীর বেসিস কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সে সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল, বিআইটিএমের সিইও তালুকদার মোহাম্মাদ সাব্বির, বেসিস পরিচালক তানভির হাসান খান, বেসিসের উপদেষ্টা কমিটির সদস্য ও ডাব্লিউপি ডেভেলপারের কর্ণধার এম আসিফ রহমান এবং বেসিসের এক্সিকিউটিভ ডিরেক্টর আবু ইসা মুহাম্মদ মইনুদ্দিন।

এছাড়া প্রজেক্ট হোয়াইট ক্যাপের প্রজেক্ট ডিরেক্টর ও জেসিআই ঢাকা ওয়েস্টের সেক্রেটারি জেনারেল নূর মোহাম্মাদ আলী নিপুণ এবং প্রজেক্ট  লিড সাদ্দাম হোসেনসহ অনেকে এতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে মোট মাদ্রাসা শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় কোটি এবং এদের মধ্যে আনুমানিক ৭৫ শতাংশ শিক্ষার্থীই এখনও বিভিন্ন আকারে বেকার রয়ে গেছেন, কারণ তাদের শিক্ষা ও দক্ষতার ভিত্তিতে দেশের বর্তমান চাকরির বাজারে নিয়োজিত হওয়ার সুযোগ নেই। প্রযুক্তিগত বিপ্লবের এই যুগে আইসিটি শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক চাকরির বাজারে যুক্ত হওয়া প্রায় অসম্ভব।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি