রবিবার, জুন ১৪, ২০২৬
27.6 C
Dhaka

তথ্য সুরক্ষা ঝুঁকি ও ডেটা সুরক্ষা ব্যবস্থাপনায় জিএসএমএ স্বীকৃতি পেল নকিয়া

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য সুরক্ষা ঝুঁকি ও ডেটা সুরক্ষা ব্যবস্থাপনার জন্য চলমান ও পদ্ধতিগত একটি কঠোর প্রক্রিয়া অনুসরণের পর নকিয়ার আইসিম সিকিওর কানেক্ট সল্যুশনটি টেলিকম ইন্ডাস্ট্রি গ্রুপ ও ওয়্যারলেস ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় প্রতিনিধি জিএসএমএ’র স্বীকৃতি অর্জন করেছে। সম্প্রতি, একটি বার্তাপত্রে এই অর্জনের ঘোষণা দিয়েছে জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠানটি।   

জিএসএমএ’র এই সিক্যুরিটি অ্যাক্রিডিটেশন স্কিমটি (এসএএস-SAS) গোপনীয়তা নীতিমালা ও পদ্ধতিসমূহের নিরাপত্তা বা সুরক্ষার মান ও সামর্থ্য নিশ্চিত ও নিয়ন্ত্রণ করে; যা আইএসও (ইন্টারন্যাশনাল অর্গ্যানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন) ২৭০০১, এসওসি (সিস্টেম অ্যান্ড অর্গ্যানাইজেশন কন্ট্রোলস) ২ এবং ক্লাউড সিক্যুরিটি অ্যালায়েন্সের মতো এক্সাটার্নাল স্ট্যান্ডার্ড সহ কমপ্ল্যায়্যান্স প্রক্রিয়ায় অন্যান্য প্রয়োজনীয় সার্টিফিকেশন প্রাপ্তিতে বিশেষ ভূমিকা পালন করে। জিএসএমএ স্বীকৃতি নিয়ে ২০২৩ সালের শেষের দিকে নকিয়া তাদের অন্যান্য এসএএস সার্ভিসের জন্য প্রয়োজনীয় সার্টেফিকেটসমূহ সংগ্রহ করবে।     

সফটওয়ার এজ এ সার্ভিস ডেলিভারি মডেলের সাহায্যে আইসিম (iSIM) কিংবা ইন্টেগ্রেটেড সিম সিকিওর কানেক্ট, এমবেডেড সিম কিংবা আইসিম ব্যবহৃত ডিভাইসগুলোতে মেশিন-টু-মেশিন ও কনজ্যুমার সাবস্ক্রিপশন পরিচালনা করে। আইসিম সিকিওর কানেক্ট পুরো ইসিম/আইসিম প্রোফাইল লাইফসাইকেল ম্যানেজমেন্ট প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে, দ্রুততম সময়ে সিএসপিএ ও এন্টারপ্রাইজগুলোকে অনবোর্ড করে, সংযুক্ত ডিভাইসগুলোকে ব্যাপক হারে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে এবং বিশ্বস্ত ডিজিটাল পরিচিতি কাজে লাগিয়ে ও এর সাথে সম্পৃক্ত থেকে সেবাগুলো থেকে অর্থায়নের সম্ভাবনা ও সুযোগ তৈরি করে।

২০২১ সালের নভেম্বর থেকে নকিয়া আইসিম সিকিউর কানেক্ট, নেটগার্ড সাইবারসিকিউরিটি ডোম, নকিয়া হোম ডিভাইস ম্যানেজমেন্ট এবং এআই/এমএল দ্বারা চালিত ক্লোজড-লুপ অটোমেশনের সাহায্যে নেটওয়ার্ক অপারেশন উন্নত করার কাজে ব্যবহৃত নকিয়া এভিএ এনডব্লিউডিএএএফ (AVA NWDAF) সহ সাতটি এসএএস সেবা চালু করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি