সোমবার, আগস্ট ১০, ২০২৬
27.9 C
Dhaka

ক‌্যাসলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ সুইডেন এক সঙ্গে কাজ করবে : জুনাইদ আহমেদ পলক

টেকভিশন২৪ ডেস্ক: ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ, প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ বৃদ্ধি, রফতানি আয় বাড়ানো, কর্মসংস্থান তৈরি এবং ফাইভজি প্রযুক্তিকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিভাবে প্রয়োগ করা যায় এ বিষয়ে বাংলাদেশ সুইডেন এক সাথে কাজ করবে। বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডে (Alexandra Berg von Linde) আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে তার দপ্তরে সৌজন‌্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী গণমাধ‌্যমকে এ কথা জানান। সাক্ষাতকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ করে টেলিযোগাযোগ ও তথ‌্যপযুক্তি খাতের্ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সুইডেন বন্ধুপ্রতীম দুটি দেশের মধ‌্যে বিদ‌্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ করে বলেন, অন‌্যান‌্য খাতের পাশাপাশি গত ত্রিশ বছর যাবৎ সুইডেন এর প্রযুক্তি প্রতিষ্ঠান এরিকসন দেশের টেলিযোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আগামীতেও এই ধারা অব‌্যাহত থাকবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তথ‌্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর পরামর্শ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব গত ১৫ বছরে দেশের টেলিযোগাযোগ ও তথ‌্য প্রযুক্তিখাতে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় বদলে গেছে বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন‌্য অত‌্যন্ত লাভজনক একটি দেশ। তিনি সরকারের বিনিয়োগ বান্ধব নীতির এই সুযোগ কাজে লাগিয়ে সুইডেনকে টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি খাতে অধিকতর বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও সুইডেন একসঙ্গে কাজ করবে। দুই দেশ ও দুই দেশের কল্যাণে এই বন্ধুত্ব আগামীতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, বিগত বছরগুলোর অংশীদারিত্বের পথ ধরে আগামী ১৭ বছর বাংলাদেশের টেলিকম অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি আইসিটি পণ্য ও সেবা রফতানি, বিনিয়োগ বৃদ্ধিতে সুইডেন দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে গবেষণা উন্নয়ন কেন্দ্র স্থাপনে সহযোগিতা করবে। ৫জি প্রযুক্তি নিয়ে নলেজ শেয়ারিং, স্টার্টআপ খাতে পারস্পরিক সহযোগিতায় শিগগরিই বাংলাদেশ-সুইডেন আইটি পোর্টাল চালু করা হবে।

আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য স্টার্টআপ সামিটে এরিকসন, স্পটিফাই, ব্লুটুথ, ভলভো’র মতো প্রতিষ্ঠানগুলো অংশ নিবে বলে তিনি আশাবাদ ব‌্যক্ত করেন। অ্যালেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডে বলেন, আইটি ও টেলিকমে উদ্ভাবন ও টেকসই এর ক্ষেত্রে সুইডেনের বেশ কিছু প্রতিষ্ঠান এগিয়ে রয়েছে। এদের মধ্যে এরিকসন নিয়মিত সহযোগিতার ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নেও সঙ্গী থাকবে। আমি মনে করি, পারস্পরিক সহযোগিতা আরো এগিয়ে নিতে আজকের বৈঠক খুবই গঠনমূলক ও ফলপ্রসু ছিলো।

বৈঠকে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ গোলাম সরওয়ার ই কায়নাত, স্টার্টআপ বাংলাদেশ ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ ও হাইটেকপার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ্সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সর্বশেষ

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি