বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
29 C
Dhaka

উদ্যোক্তা মানসিকতা বিকাশে ১০ ডিসেম্বর কর্মশালা

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা বিকাশে এবং তাদের লক্ষ্য পূরণে সহায়তা করার প্রয়াসে আগামী ১০ ডিসেম্বর  ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবি) সহায়তায় কর্মশালার আয়োজন করতে যাচ্ছে মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া। ‘দ্য অন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট’ শীর্ষক এই কর্মশালাটি পরিচালনা করবেন মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষক ড. ড্যানিয়েল লয়।

ড. ড্যানিয়েল লয় একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি কর্মজীবনে করপোরেট ও সামাজিক উদ্ভাবন, স্টেম শিক্ষা এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে কাজ করেছেন। পাশাপাশি, তিনি মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়ার স্কুল অব বিজনেসের এই সিনিয়র লেকচারার (প্র্যাকটিস) সামাজিক উদ্যোগ প্রচারের সাথে সামাজিক উদ্ভাবনে সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি বর্তমানে মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়ার অন্টারপ্রনারশিপ অ্যান্ড ইনোভেশন হাবের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পারপাস মালয়েশিয়ার ইনোভেশন অ্যান্ড ক্যাপাবিলিটি ডেভেলপমেন্টের অ্যাসোসিয়েট ডিরেক্টর এবং লার্নিং/ডিজাইন কনসালটেন্সি ড্যানজামবাক ডিজাইনের প্রতিষ্ঠাতা/প্রিন্সিপাল। তার তত্ত্বাবধানে, কর্মশালাটিতে উদ্যোক্তা হিসেবে শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি তৈরির ওপর আলোকপাত করা হবে। এটি সমাজে উদ্যোক্তা সৃষ্টির প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেবে এবং এই লক্ষ্যে সম্ভাবনাময় শিক্ষার্থীদের নিজেদের অন্তর্নিহিত শক্তিকে চেনার ক্ষেত্রে সহায়তা করবে এবং তারা সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে।  

অংশগ্রহণকারীরা তাদের সফল অংশগ্রহণের জন্য মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া এবং ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ থেকে সনদপত্র লাভ করবেন। যারা কর্মশালায় অংশগ্রহণ করতে আগ্রহী কিন্তু সময় বের করতে পারবেন না, ই-মেইলের মাধ্যমে তাদের পুরো সেশনের রেকর্ড প্রদান করা হবে। আগ্রহী শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে অংশগ্রহণ করে জ্ঞান লাভের সুযোগ পান, সেজন্য সম্পূর্ণ বিনামূল্যে সেশনটিতে নিবন্ধন করার ব্যবস্থা রয়েছে। নিবন্ধন করতে, অনুগ্রহ করে ভিজিট করুন – https://tinyurl.com/MonashUCB-SDP10

উল্লেখ্য, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) বাংলাদেশে মোনাশ কলেজ, অস্ট্রেলিয়ার একমাত্র অংশীদার এবং শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত দেশের একমাত্র ইন্টারন্যাশনাল এডুকেশন প্রোভাইডার। শিক্ষার্থীরা বাংলাদেশে ইউসিবি থেকে মোনাশ কলেজের প্রোগ্রামে যোগ দিয়ে ও/এএস/এ/এইচএসসি পর্যায়ের পরপরই মোনাশ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জনের যাত্রা শুরু করতে পারবেন। মোনাশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশের শতভাগ নিশ্চয়তাসহ (প্রদত্ত প্রয়োজনীয়তা পূরণ করা সাপেক্ষে) শিক্ষার্থীদের জন্য ইউসিবিতে একই বৈশ্বিক অ্যাকাডেমিক পাঠ্যক্রম ও অত্যন্ত সাশ্রয়ী টিউশন ফি’র সুবিধা রয়েছে। মোনাশ বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ-১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে (কিউএস ২০২২ র‍্যাঙ্কিং অনুযায়ী)।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি