সোমবার, আগস্ট ১০, ২০২৬
28.6 C
Dhaka

১১ ডিসেম্বর আইএসপিএবির ২০২১-২০২৩ মেয়াদের নির্বাচনী মাঠে ৩০ জন প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: ২০২১-২০২৩ মেয়াদের জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১১ ডিসেম্বর ২০২১।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ২০২১-২০২৩ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১১ ডিসেম্বর ২০২১, শনিবার, ইমানুয়েলস পার্টি সেন্টার, বাড়ি নং -০৮, রোড নং- ১৩৫, গুলশান-০১, ঢাকা-১২১২) এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে নির্বাচনের ভোট গ্রহণ চলবে।

৯ জনের টিম ফরওয়ার্ড  
৮ জনের টিম জাগো।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে মো: নজরুল ইসলাম বাবু, এমপি এবং সদস্য হিসেবে জে. এ. এন. এসোসিয়েটস লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল্লাহ এইচ কাফী এবং এক্সেল টেকনোলজিস লিমিটেড এর পরিচালক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প দক্ষতা উন্নয়ন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বীরেন্দ্র নাথ অধিকারী দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো: আবদুর রাজ্জাক এবং সামিয়া ট্রেডিং এর সত্ত্বাধিকারী ও এফবিসিসিআই এর পরিচালক হাফেজ হারুন এবং ন্যাশনাল পিভিসি পাইপ প্রোডাক্ট এর সত্ত্বাধিকারী মোঃ আবুল খায়ের দায়িত্ব পালন করছেন।

বাণিজ্য সংগঠন বিধিমালা এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সংঘবিধি অনুসারে এবারের নির্বাচনে এসোসিয়েশনের সাধারণ সদস্য শ্রেণী থেকে ২০৬ জন ও সহযোগী সদস্য শ্রেণী থেকে ৫৫১ জন সব মিলিয়ে মোট ৭৫৭ জন ভোটার ভোট প্রদান করবেন। সাধারণ সদস্য শ্রেণী থেকে ৯টি পদের জন্য ২০ জন প্রার্থী এবং সহযোগী সদস্য শ্রেণী থেকে ৪টি পদের জন্য ১০ জন প্রার্থী, অর্থাৎ মোট ৩০ জন প্রার্থী হতে ২০২১-২০২৩ মেয়াদের জন্য ভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হবেন।

সকাল ১০ ঘটিকা থেকে শুরু করে বিকাল ৪ ঘটিকায় ভোট গ্রহণ শেষে একই দিন ভোট গণনা করা হবে। তাতে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ সদস্য শ্রেণী থেকে ৯ জন ও সহযোগী সদস্য শ্রেণী থেকে ৪ জন, মোট ১৩ জন কে নির্বাচিত ঘোষণা করা হবে। পরবর্র্তীতে আগামী ১৩ ডিসেম্বর ২০২১ নির্বাচিত এই ১৩ জন তাদের মধ্য হতে কার্যনির্বাহী কমিটিতে পদ বণ্টনের নির্বাচন করবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

সর্বশেষ

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি