বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
27 C
Dhaka

রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখা উচিত- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘প্রযুক্তির সহজলভ্যতার কারণে শিক্ষার্থীরা রাত জেগে ইন্টারনেট ব্যবহার করে। কিন্তু রাতে মোবাইলে মনোনিবেশ করা জাতির জন্য উদ্বেগজনক।

এছাড়া এসবের মাধ্যমে সব ধরনের মিথ্যাচার ও অপপ্রচার চলে। এসব নিয়ন্ত্রণ না করলে এদেশে সুস্থ রাজনীতি ও সুস্থ জীবনযাপন কঠিন হয়ে পড়বে। তাই সরকারের উচিত রাত ১২টার পর এগুলো বন্ধ রাখা।’

শনিবার (৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিএসসিতে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী আরও  বলেন, ‘শিক্ষার্থীরা যদি রাত জেগে ইন্টারনেট ব্যবহার করে তাহলে জাতি মেধাশূন্য হয়ে পড়বে। জাতিকে মেধাশূন্যর হাত থেকে রক্ষা করতেই আমার এমন পরামর্শ। তবে যারা ব্যবসার জন্য ইন্টার ব্যবহার করেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা যেতে পারে।’

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাড়ানোর তাগিদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা না থাকলে মেধার সংকট দেখা দেবে। আমরা লেখাপড়া রেখে মোবাইলে বেশি মনোনিবেশ করছি। আমার মনে হয় ভবিষ্যৎতে এভাবে চলতে থাকলে জাতি মেধাশূন্য হয়ে পড়বে।’

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি