শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.1 C
Dhaka

ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন নিয়ে বেসিস এর কর্মশালা

টেকভিশন২৪ ডেস্ক:  ‘এ বছরের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্যপ্রযুক্তিকে বর্ষপণ্য-২০২২ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। বেসিস এ ব্যাপারে উল্লেখযোগ্য কার্যক্রম গ্রহণ করেছে। তথ্য প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ উৎসাহিত করতে বেসিসের অনেকগুলো উদ্যোগ চলমান রয়েছে। আজকের এই কর্মশালা তারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ’- বেসিস আয়োজিত ‘ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন (ডিবিআইডি)’ বিষয়ক কর্মশালায় এ কথা বলেছেন বেসিস সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান। বেসিস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন ইন আইটির উদ্যোগে ৮ অক্টোবর শনিবার বিকেলে বেসিস মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে সবিস্তারে ‘ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন (ডিবিআইডি)’ সম্পর্কে তথ্যবহুল উপস্থাপন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের পরিচালক-৩ (যুগ্ম সচিব) ফারহানা আইরিছ।

বেসিস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন ইন আইটির চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ তুহিন এর সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন কো-চেয়ারম্যান নিশাত মাসফিকা।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বেসিসের নির্বাহী পরিচালক আবু ঈসা মোহাম্মদ মাঈনউদ্দিন। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী।

প্রসঙ্গত, ডিজিটাল বিজনেস আইডেনটিটি শুধু ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে এবং এ নির্দেশিকা সারাদেশে প্রয়োগ করা হচ্ছে। এ নির্দেশিকার মাধ্যমে প্রকারভিত্তিক ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হচ্ছে। ডিবিআইডি নম্বর পাওয়ার আগে আবেদনের সঙ্গে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রসহ প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালক, বাড়ির মালিকের জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স, কোম্পানির নিবন্ধন নম্বর প্রভৃতি দিতে হবে।

এদিকে বেসিসের আমন্ত্রণে সাড়া দিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা মনোনয়ন করায় বেসিসের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কর্মশালায় বেসিসের উল্লেখযোগ্য সংখ্যক নারী সদস্য উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি