সোমবার, আগস্ট ৩, ২০২৬
27.5 C
Dhaka

আসছে ফিউচার রেডি নতুন ফাইভজি স্মার্ট ডিভাইস

আগামীর সম্ভাবনা উন্মোচনে ফিউচার রেডি গ্যালাক্সি এস২১ আল্ট্রা স্মার্টফোন নিয়ে এলো গ্রামীণফোন-স্যামসাং। 

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে আসছে ফিউচার রেডি নতুন ফাইভজি স্মার্ট ডিভাইস। আর স্যামসাং বাংলাদেশের সাথে মিলে গ্রাহকদের জন্য প্রি-অর্ডার সুবিধায় গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি নিয়ে এসেছে গ্রামীণফোন। ইতিমধ্যেই গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি’র প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে। এ ডিভাইসের মাধ্যমে প্রথমবারের মতো স্যামসাং তাদের গ্যালাক্সি এস সিরিজের ফোনে নিয়ে আসছে এস পেন।   

স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি স্মার্টফোনের প্রচলিত ধারণাকে পাল্টে দিবে। ফোনটিতে রয়েছে স্যামসাং -এর সর্বাধুনিক এবং ইন্টেলিজেন্ট ৬.৮ ইঞ্চির আকর্ষণীয় অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১০ হার্জ থেকে ১২০ হার্জের মধ্যে কনটেন্ট অনুযায়ী অ্যাডজাস্ট হবে এবং যার ফলে হবে ব্যাটারি সাশ্রয়।

চোখের ক্লান্তি কমাতে এর ডিসপ্লেতে আছে আই কমফোর্ট শিল্ড। ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী এক্সিনোস ২১০০ প্রসেসর এবং ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, যা ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে।

স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি’র উন্নত প্রো-গ্রেড ক্যামেরা সিস্টেম ব্যবহারকারীদের দিবে এক অসাধারণ অভিজ্ঞতা। এই ক্যামেরা দিয়ে বিভিন্ন লাইটিং এবং সেটিং -এ অসাধারণ স্টুডিও মানের ছবি তোলা যাবে। 

এ নিয়ে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে স্যামসাংয়ের পার্টনার হতে পেরে এবং আমাদের গ্রাহকদের জন্য ফ্ল্যাগশিপ এ ডিভাইস নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।

স্যামসাং বাংলাদেশের হেড অফ মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘আমরা একটি নতুন যুগে প্রবেশ করছি। গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি অভিনব প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবনী কানেক্টিভিটির সাথে সবাইকে সংযুক্ত করবে। যা মানুষের ডিভাইস ব্যবহারে আনবে পরিবর্তন।

স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইজি’র প্রি-অর্ডার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ২০,০০০ টাকায় (অফেরতযোগ্য) এটি বুক করা যাচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ফোনটি প্রি- অর্ডার করা যাবে। স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি প্রি-অর্ডার দেয়ার মাধ্যমে গ্রাহকরা ১০,০০০ টাকা ক্যাশব্যাক এবং একটি স্মার্ট ট্যাগ পাবেন।

এছাড়াও, গ্রাহকরা জিপি স্টারের প্লাটিনাম প্লাসে উন্নীত হবেন এবং জিপি পোলো টি-শার্ট পাবেন। গ্রাহকরা অন্যান্য পার্টনারদের থেকেও দারুণ সব সুযোগ-সুবিধা উপভোগ করবেন। যেমন: ঢাকার অথেনটিক কাবাব এক্সপ্রেসে পাবেন ২০% ছাড়, বেবি শপ লিমিটেডে ১৭% ছাড় এবং ওরিয়নে পাবেন ১২% ছাড়।

গ্রামীণফোনের মাধ্যমে ডিভাইসটি প্রি- অর্ডার করলে, গ্রাহকরা বিনাসুদে ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা ভোগ করতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি ফ্যান্টম ব্ল্যাক এবং ফ্যান্টম সিলভার এই দুই রঙে ১৩৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।  

স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি গ্রামীণফোনের নানা সেলস চ্যানেলের মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে, এর মধ্যে আছে- জিপি অনলাইন শপ, এন্টারপ্রাইজ চ্যানেল, জিপি এক্সপেরিয়েন্স গুলশান, জিপি এক্সপেরিয়েন্স জিপি হাউজ এবং জিপি এক্সপেরিয়েন্স চট্টগ্রাম। ডিভাইসটি স্যামসাং আউটলেট এবং ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমেও প্রি-অর্ডার করা যাবে।  

এই সপ্তাহের জনপ্রিয়

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

সর্বশেষ

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি