শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka

৫০টি ক্যামেরার আওতায় আসছে পদ্মা সেতু

টেকভিশন২৪ ডেস্ক: পদ্মা সেতুর দুইপ্রান্তে উচ্চক্ষমতাসম্পন্ন ৫০টি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। ক্যামেরা মনিটরিং করার জন্য সেতুর মাওয়াপ্রান্তে পদ্মা সেতু ট্রাফিক মনিটরিং কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

কন্ট্রোল রুম থেকে পদ্মা সেতুর দক্ষিণ জাজিরা ও উত্তর মাওয়া দুইপ্রান্তে ক্যামেরার মাধ্যমে পুরো সেতু সার্বক্ষণিক মনিটরিং করা হবে। সেতুর নিচতলায় অপটিক্যাল ফাইবারের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন বলেন, ক্যামেরার মাধ্যমে পুরো পদ্মা সেতু সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ক্যামেরা বসানোর কাজ চলমান রয়েছে। আগামী তিন মাসের মধ্যেই ক্যামেরার সব কাজ সম্পন্ন হবে। সেতুর নিরাপত্তার জন্য মনিটরিং আরও জোরদার হবে। প্রতিটি টোলপ্লাজায় শুরুতেই ক্যামেরা বসানো হয়েছে।

সেতুর দুইপ্রান্তে টাওয়ার বসিয়ে ক্যামেরা স্থাপনের কাজ চলছে। নিচতলায় ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে। এরই মধ্যে সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ট্রাফিক মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে। এ সেন্টার থেকেই ক্যামেরার মাধ্যমে জাজিরা ও মাওয়া দুই প্রান্তসহ পুরো সেতু সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে। সবগুলো ক্যামেরার ভিডিও একমাস সংরক্ষণ করা হবে। এই ক্যামেরা বিআরটিএর সার্ভারের সঙ্গে যুক্ত থাকবে। এতে যানবাহনের কার্যক্রমও দেখা যাবে।

এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, আগামী তিন মাসের মধ্যে পদ্মা সেতু ও অ্যাপ্রোচ সড়কে ক্যামেরার আওতায় আনা হবে। ক্যামেরা বসানোর জন্য টাওয়ার বসানো হয়েছে।

নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে পুরো পদ্মা সেতুতে ৫০টি উচ্চক্ষমতার ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি