বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
27.8 C
Dhaka

উপকূলীয় মেয়ে শিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের উপকূলীয় এলাকার মেয়ে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনে আগ্রহী করে তোলার লক্ষ্যে আজ আয়োজিত হল একটি দিনব্যাপী ট্রেইনারস ট্রেনিং কর্মশালা। STEM & ICT Skills for Girls of Coastal Areas [SISGCA] শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা উপজেলার ১০টি স্কুলের ২৬জন শিক্ষক, ২১ জন স্থানীয় মেন্টর ও ভলান্টিয়ার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ।  

আন্তর্জাতিক সংস্থা মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফ্রীডম ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশের তিনটি উপকূলীয় উপজেলা খুলনার রূপসা, বাগেরহাটের রামপাল এবং সাতক্ষীরার তালা উপজেলার মোট ৬টি মাধ্যমিক স্কুলের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর মেয়ে শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত, প্রোগ্রামিং ও রোবটিক্স এর উপর দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করছে বিডিওএসএন। এছাড়াও উপজেলা পর্যায়ে গণিত অলিম্পিয়াড, রোবটিক্স অলিম্পিয়াড, সাইন্স অলিম্পিয়াড ও প্রোগ্রামিং প্রতিযোগিতা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে এই উপজেলাগুলো ঘিরে।    

প্রকল্পের টেকসই বাস্তবায়নে শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলের শিক্ষকমন্ডলীকেও এই সকল কার্যক্রমের আওতায় আনতেই এই শিক্ষক প্রশিক্ষন কর্মশালা আয়োজন করা হয়েছে। উক্ত কর্মশালায় দিনব্যাপী শিক্ষকদের ট্রেনিং কারিকুলামের অরিয়েন্টেশন প্রদান করা হয়।  

উক্ত আয়োজনের সমাপনী পর্বের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, রামপাল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারণ সম্পাদক মুনির হাসান ও কম্পিউটার সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমেদ।  

দিনব্যাপী বিভিন্ন সেশনের পর শিক্ষকমন্ডলী তাদের মত বিনিময় পর্বে নিজেদের অনুভূতি ব্যাক্ত করে বলেন, এই আয়োজনের মাধ্যমে পারস্পারিক সহযোগিতা উপকূলীয় এলাকার মেয়েদের কিছুটা হলেও ভিন্নভাবে চিন্তা করতে উৎসাহিত করবে। মুনির হাসান তার বক্তব্যে বলেন, মেয়েরা পড়াশুনা করবে শুধুমাত্র জিপিএ ৫ এর জন্য নয়, বরং একজন প্রবলেম সলভার হয়ে স্মার্ট বাংলাদেশ তৈরীকে নেতৃত্ব দিতে। মমলুক ছাবির আহমেদ আয়োজনে আগত শিক্ষকদের সাধুবাদ জানিয়ে বলেন, একজন শিক্ষার্থীকে সঠিক পথে পরিচালিত করেন তার শিক্ষক। আপনাদের এই আন্তরিকতা প্রমাণ করে আমাদের পিছিয়ে পড়া মেয়েদের জন্য এই তিনটি উপজেলা একটি রোল মডেল হিসেবে তৈরী হতে বেশী দেরী নেই। রামপালের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার উল কুদ্দুস বলেন, নতুন কারিকুলামের যে মূল উদ্দেশ্য তা বাস্তবায়নে এই প্রকল্প আমাদের অনেক সহায়ক হবে।   

এর আগে প্রকল্পের নির্ধারিত ৬টি স্কুল শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা, শহীদ কামেল মডেল হাইস্কুল কমরেড রতনসেন কলেজিয়েট গার্লস হাই স্কুল সাতক্ষীরা, নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা, পেড়িখালী মডেল হাইস্কুল, বাগেরহাট, বড়কাটালি বহুমূখী হাইস্কুল বাগেরহাট বেশ কিছু বিজ্ঞান, প্রোগ্রামিং, রোবটিক্স এবং গণিতের প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয় যেখানে এখন পর্যন্ত প্রায় ৩০০ জন মেয়ে শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।  

উল্লেখ্য যে, মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় এই বছরের এপ্রিল থেকে উপকূলীয় এলাকার প্রায় ৮০০মেয়ে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিভিত্তিক দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বিডিওএসএন।  

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

সর্বশেষ

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বিদ্যুৎ ও ওয়াই-ফাই সংযোগ ছাড়াই চলবে সোলার ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী...

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্সে প্রিমিয়ার...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি