সোমবার, আগস্ট ৩, ২০২৬
33.1 C
Dhaka

২ মিনিটেই বিকাশ অ্যাপ দিয়ে সঞ্চয় শুরু আইডিএলসি-তে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যে কোন স্থান থেকে বিকাশ অ্যাপ এর মাধ্যমে আইডিএলসি ফাইন্যান্স এর ডিজিটাল সেভিংস সেবা গ্রহণ করতে পারছেন গ্রাহকরা। ঘরে বসেই কাগজ-পত্র বা ফর্ম পূরণের ঝামেলা ছাড়াই মাত্র দুই মিনিটে দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি-এর বিভিন্ন মেয়াদ ও অংকের সেভিংস স্কিম গ্রহণ করতে পারছেন তারা। গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৯০ হাজার গ্রাহক প্রায় ১৪ কোটি টাকা সঞ্চয় করেছেন এই সেবার আওতায়। বিকাশ অ্যাপ দিয়ে নিজের সুবিধামত সময়ে সঞ্চয় শুরু করা, মাসিক কিস্তি জমা দেয়া, এমনকি মেয়াদ শেষে আবার বিকাশ অ্যাকাউন্টেই পুরো টাকা পাওয়ার সুবিধার কারণে এরই মধ্যে সারাদেশের গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এই সেবাটি।

গ্রাহক প্রয়োজন হলে সঞ্চয়ের তিন মাস পর যেকোনো পর্যায়ে জমাকৃত টাকা তুলে নিতে পারছেন বিকাশ অ্যাপের মাধ্যমেই। এদিকে সঞ্চয়ের মেয়াদ পূরণ হওয়ার পর মুনাফাসহ পুরো টাকা ক্যাশআউট করতে পারবেন কোন খরচ ছাড়াই। সঞ্চয় সেবা চালু করার জন্য বিকাশ অ্যাপের ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়’ বা সেভিংস অপশনে ক্লিক করতে হয়। বর্তমানে মাসিক ৫০০, ১ হাজার, ২ হাজার এবং ৩ হাজার টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ চার বছর মেয়াদে সঞ্চয়ী প্রকল্প থেকে নিজের পছন্দমত সঞ্চয় করতে পারছেন। অ্যাপ ব্যবহার করে বিকাশের ৫ কোটি ৮৫ লাখ গ্রাহকের যে কেউ সঞ্চয় সেবাটি নিতে পারছেন।

ডিজিটাল সুবিধার এই সঞ্চয় তরুণদের মধ্যে সবচেয়ে বেশি সাড়া তৈরি করেছে। সঞ্চয় সেবা নেয়া প্রায় ৯০ হাজার গ্রাহকের মধ্যে ৬৪ শতাংশ ভবিষ্যতের প্রয়োজনে, ২৫ শতাংশ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ৬ শতাংশ সঞ্চয় শিক্ষা খরচের চাহিদা মেটাতে এবং বাকি ৫ শতাংশ গ্রাহক সঞ্চয় করছেন অন্যান্য উদ্দেশ্যে।

ছোট অংকের মাসিক সঞ্চয়ের এই সেবায় ব্যাংক শাখায় যাওয়া এবং নতুন একাউন্ট খোলার ঝামেলা না থাকায় বিকাশ ও আইডিএলসি-র এই সেবার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা মানুষও সঞ্চয়ী হিসাব খুলতে সক্ষম হচ্ছেন- যা সার্বিকভাবে মানুষের সঞ্চয় প্রবণতা বাড়াতে সহায়তা করছে। নতুন এই সেবায়, বিকাশ অ্যাকাউন্ট থেকে সঞ্চয়ের কিস্তি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখে আইডিএলসিতে জমা হয়ে যায়। আর বিকাশের মাধ্যমে নির্ধারিত তারিখের আগেই প্রয়োজনীয় টাকা বিকাশ হিসাবে রাখার জন্য গ্রাহককে বার্তা দেওয়া হয়। জমার পরিমাণ, সঞ্চয়ের সময়কাল, মুনাফার পরিমাণ গ্রাহক বিকাশ অ্যাপ থেকেই সরাসরি দেখতে পারেন।

এই সেবা সম্পর্কে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, “মাসের খরচ মিটিয়ে ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতকে কিছুটা নিরাপদ করার চর্চাটা বেশ পুরোনো। আইডিএলসি ও বিকাশ প্রযুক্তির মাধ্যমে এই সঞ্চয় চর্চায় আরো স্বাচ্ছন্দ্য নিয়ে এসেছে। বাড়তি সময় না দিয়েই অল্প অংকের এই সঞ্চয় করার এই সুযোগ সব শ্রেণীর মানুষের সামগ্রিক সঞ্চয় বাড়াতে সহায়তা করবে। তা তাদের জীবনমানের পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতির জন্যও ইতিবাচক হয়ে উঠবে।”

আইডিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ জাভেদ নূর বলেন, “বাংলাদেশে প্রথমবারের মত এই সঞ্চয়ের সুযোগ আর্থিক অন্তর্ভুক্তির বাহিরে থাকা জনগোষ্ঠীর মধ্যে সাড়া জাগাতে সক্ষম হয়েছে। দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তন ও ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্নপূরণের লক্ষে  আইডিএলসি ও বিকাশের এই সেবাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি”।

 

এই সপ্তাহের জনপ্রিয়

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

সর্বশেষ

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি