সোমবার, আগস্ট ৩, ২০২৬
33.1 C
Dhaka

ব্যবসার বিতরণ ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করবে নিউপোর্ট

টেকভিশন২৪ ডেস্ক: ডিস্ট্রিবিউশন, সাপ্লাইচেইন ও রুটপ্ল্যানিংকে স্বয়ংক্রিয় করতে দেশীয় স্টার্টআপ কোম্পানি নিউপোর্ট এনেছে নতুন সফটওয়্যার।

‘নিউপোর্ট’ নামের এ ক্লাউড ভিত্তিক সফটওয়্যারটি নির্মাতা, পরিবেশক ও ই-কমার্স কোম্পনিগুলোর পণ্য ব্যবস্থাপনার ঝামেলা কমাবে। নিউপোর্ট দেশের তরুণ উদ্যোক্তা ফাহিম সালাম এবং কানাডার ক্রিস লি’র দ্বিতীয় উদ্যোগ। নিউপোর্টের আগে তারা যৌথভাবে ‘লুপ ফ্রেইট’ নামে একটি লজিস্টিক কোম্পানি প্রতিষ্ঠা করেন।

নিউপোর্ট সম্পর্কে ফাহিম সালাম বলেন, বাংলাদেশের শিল্পখাত জিডিপির ২৮.১ শতাংশ অবদান রাখে। কোম্পনিগুলো অনুমোদিত বিক্রয় আদেশ থেকে ডেলিভারি পরিকল্পনা তৈরি করতে গড়ে ন্যুনতম ৩ ঘন্টা সময় ব্যয় করে।

এছাড়া গুদাম থেকে পণ্য চলে গেলে চালানের ওপর কোম্পানিগুলোর কোন দৃশ্যমানতা বা নিয়ন্ত্রণ থাকে না। এক্ষেত্রে কার্যকর বিকল্প হবে নিউপোর্ট। কেননা সফটওয়্যারটি পুরো প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করার পাশাপাশি সার্বক্ষণিক লাইভ নজরদারির সুযোগ দেবে। এজন্য ব্যবহার করতে হবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ।

সম্প্রতি নিউপোর্ট ওডিএক্স ফ্লেক্সপোর্টের এক্সিলারেট প্রোগ্রাম থেকে বিনিয়োগ পেয়েছে। অচিরেই নিউপোর্ট ফ্লেক্সপোর্টের অংশিদারদের সঙ্গে কাজ শুরু করবে।

বিস্তারিত : https://www.nuport.io ঠিকানায়।

 

এই সপ্তাহের জনপ্রিয়

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

সর্বশেষ

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি