শনিবার, জুন ১৩, ২০২৬
28.1 C
Dhaka

১৬ দফা প্রস্তাব বিষয়ে ই-ক্যাবকে এনবিআর চেয়ারম্যানের আশ্বাস

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন বাজেটকে সমানে রেখে রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে ১৬ দফা প্রস্তাব দিয়েছে ই-কমার্স ব্যবসায়ীদের জাতীয় বাণিজ্যিক সংগঠন ই-ক্যাব। বৃহস্পতিবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় এই প্রস্তাব দেয় সংগঠনটি।

প্রস্তাব শুনে এনবিআর চেয়ারম্যান বলেন, ই-কমার্সের ক্ষেত্রে ব্যবসার প্রসার ঘটছে। উদ্যোক্তারা বিচ্ছিন্নভাবে কাজ করছে। তাদের সুবিধা দেয়া কিংবা করধার্য করা অথবা ভ্যাটের আওতায় আনার জন্য এমন একটা প্লাটফর্ম দরকার যেখানে সবাই নথিভূক্ত হতে বাধ্য। আমরা এই বিষয়ে কাজ করতে চাই। এবং এ ব্যাপারে ই-ক্যাবের সাহায্য চাই। তিনি আরো বলেন যাদের ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য তারাই ভ্যাট দিবেন। বাকীরা যেন কোনোভাবে ভীত না হোন এব্যাপারে এনবিআর সচেতন রয়েছে।

ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সারের নেতৃত্বে বৈঠকে অংশ নেন ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দীন শিপন, ডিরেক্টর জিয়া আশরাফ, ডিরেক্টর আসিফ আহনাফ, আজকের ডিল এর সিইও ফাহিম মাশরুর, সিন্দবাদ ডট কম এর ফাউন্ডার জীসান কিংশুক হক, অর্নব মোস্তফা, সিন্দবাদ ডট কম এর সিএফও মীর আশরাফ শিমুল, রকমারি ডট কম এর হেড অব ফিন্যান্স মোস্তফা কামাল পাশা, কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট এন্ড লিগ্যাল ইসু স্ট্যাডিং কমিটির অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার, আবদুর রহমান শাওন, সদস্য, এস কে নুরুল হুদা, ও ই-ক্যাবের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন।

বৈঠক শেষে জাহাঙ্গীর আলম শোভন জানিয়েছেন, আলোচনা শেষে এনবিআর চেয়ারম্যান সুস্পষ্ট কয়েকটি প্রস্তাবের সাথে ঐক্যমত প্রকাশ করে আসন্ন বাজেটে এর প্রতিফলন ঘটানোর আশ্বাস দিয়েছেন। বিশেষ করে ই-কমার্সকে আইটি এনাবল সার্ভিসের আওতায় আনা এবং ই-লার্নিং ও ই-বুক এই দুটো বিষয়ে ভ্যাট প্রত্যাহার যুক্তিযুক্ত বলে তিনি মত প্রকাশ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি