বুধবার, আগস্ট ১৯, ২০২৬
30 C
Dhaka

অনলাইনে ৪১ লাখ করদাতার রিটার্ন দাখিল

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৫–২০২৬ করবর্ষে ৪১ লাখ ৫০ হাজারেরও বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন।

রোববার (২৯ মার্চ) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু ব্যতিক্রম ছাড়া সকল ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন সম্পন্ন করেছেন।

এ বছর ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত সময়ের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় অনুমোদন করতে পারবেন।

সময়সীমা বৃদ্ধির আবেদন প্রক্রিয়া সহজ করতে এনবিআর অনলাইন ব্যবস্থা চালু করেছে। করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘Time Extension’ অপশনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারছেন। ইতোমধ্যে পাঁচ হাজারের বেশি করদাতা অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করেছেন, যার অধিকাংশই দ্রুত অনুমোদন পেয়েছে।

এনবিআর জানিয়েছে, অনুমোদিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো জরিমানা বা অতিরিক্ত কর দিতে হবে না। তবে যারা এখনো রিটার্ন দাখিল করেননি, তাদের অবশ্যই ৩১ মার্চের আগে সময় বৃদ্ধির আবেদন করতে হবে।

এছাড়া, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন না থাকলে আবেদন করার আগে নিজ নামে বায়োমেট্রিক সিম ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। যাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক নয়, তারা অনলাইন বা সংশ্লিষ্ট কর সার্কেলে লিখিতভাবে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

জরিমানা এড়াতে সকল করদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে এনবিআর।

এই সপ্তাহের জনপ্রিয়

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বাজারে রিয়েলমি, হেলিও এবং অনারের নতুন তিন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য প্রযুক্তি বাজারে যুক্ত হয়েছে তিনটি...

সর্বশেষ

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

বাজারে রিয়েলমি, হেলিও এবং অনারের নতুন তিন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য প্রযুক্তি বাজারে যুক্ত হয়েছে তিনটি...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না- মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে মেধাবী উদ্যোক্তা ও উদ্ভাবনী ধারণার অভাব...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি