মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
27.3 C
Dhaka

লুনা সামসুদ্দোহা ছিলেন তথ্য প্রযুক্তি খাতের এক বিরল প্রতিভা : মোস্তাফা জব্বার

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, লুনা সামসুদ্দোহা ছিলেন আইটি উদ্যোক্তা হিসেবে দেশের তথ্য প্রযুক্তি খাতের এক বিরল প্রতিভা।তথ্যপ্রযুক্তি নীতিমালা, আইনপ্রণয়নসহ তথ্যপ্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে তার ভূমিকা ছিলো অবিস্মরনীয়।

মন্ত্রী আজ ঢাকায় বেসিস আয়োজিত সদ্যপ্রয়াত বেসিস পরিচালক লুনা সামসুদ্দোহার জীবন ও কর্মের ওপর ভার্চুয়াল আলোচনা সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।

বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিস এর সাবেক প্রেসিডেন্ট এসএম কামাল, সারোয়ার আলম, হাবিবুল্লাহ এম করিম, বিশিষ্ট কলামিস্ট মনির হাসান, বেসিস সহসভাপতি ফারজানা হক ও মুশফিকুর রহমান প্রমূখ বক্তৃতা করেন।

বেসিস এর প্রতিষ্ঠাতা সভাপতি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, লুনা সামসুদ্দোহার জীবন ও কর্মের উপর বিস্তারিত আলোকপাত করে বলেন, তিনি আইটিতে দিকনির্দেশনা করার মতো জ্ঞান রাখতেন যা ছিলো বিরল দৃষ্টান্ত। আইটি খাতে তিনি অসাধারণ ভূমিকা রেখে গেছেন। এই খাতকে এগিয়ে নিয়ে আরও লুনা সামসুদ্দোহার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন,তার মৃত্যুতে যে শুন্যতার সৃষ্টি হয়েছে তা পুরণ হবার নয়। তিনি বলেন, লুনা সামসুদ্দোহা মৃত্যুতে দেশ দেশ একজন সফল নারী উদ্যোক্তাকে হারালো আর আমরা হারিয়েছি একজন প্রতিভাবান সহকর্মী।

সালমান এফ রহমান, দেশের তথ্য প্রযুক্তি বিকাশে একজন দিকপাল হিসেবে উল্লেখ করে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, তার প্রযুক্তি প্রতিভা এবং নারী উদ্যোক্তা উন্নয়নে তার ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে।

জুনাইয়েদ আহমেদ পলক লুনা সামসুদ্দোহাকে বেসিস এর একজন সফল নেতা হিসেবে আখ্যায়িত করে বলেন, লুনা সামসুদ্দোহা দেশে হাজার হাজার নারী তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা তৈরি করতে ভূমিকা রেখেছেন। তার আদর্শ নারী উদ্যোক্তাদের পাথেয় হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

পরে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।‌

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি