শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka

১৩ ঘন্টা টানা ভিডিও দেখা যাবে জিরোবুক ১৩ ল্যাপটপে

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে এলো ইনফিনিক্স জিরোবুক ১৩ ল্যাপটপ। সর্বোচ্চ ১ টেরাবাইট এসএসডি স্টোরেজ এবং ৩ প্রকার চার্জিং মোড সমর্থিত ৭০Whr ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে এই ডিভাইসে।
ইনফিনিক্স জিরোবুক ১৩ খুবই পাতলা অর্থাৎ ১৬.৯ মিমি পুরু। এটি হালকা ওজনের মেটাল বডি সহ এসেছে এবং এর রিয়ার কভারের উপর মেটেরিক ফেজ ডিজাইন রয়েছে।

ফিচারের কথা বললে, এই ল্যাপটপে ১৫.৬-ইঞ্চির ফুল এইচডি (১৯২০x১০৮০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল আছে, যা ৪০০ নিট পিক ব্রাইটনেস এবং ১০০% sRGB কালার সমর্থন করে। উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য ইনফিনিক্স জিরোবুক ১৩ -এ সর্বোচ্চ ১৩তম প্রজন্মের ইন্টেল কোর i9-13900H প্রসেসর এবং ইন্টেল আইরিশ এক্সই গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। এটিকে ৩২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত PCIe Gen 4 SSD স্টোরেজসহ পাওয়া যাবে।

উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপে – ব্যাকলিট কীবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি ওভারবুস্ট সুইচ এবং একটি আইস স্টর্ম ২.০ কুলিং সিস্টেম রয়েছে। এই ল্যাপটপটি কোয়াড স্পিকার সিস্টেম, ডুয়াল মাইক্রোফোন এবং ফুল এইচডি রেজোলিউশন ও এআই বিউটি মোড সমর্থিত ওয়েবক্যাম সহ এসেছে। আবার কানেক্টিভিটির জন্য ইনফিনিক্স ব্র্যান্ডিংয়ের এই মডেলে – ওয়াই ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, ২টি ইউএসবি টাইপ-সি পোর্ট, ২টি ইউএসবি টাইপ-এ ৩.০ পোর্ট, ১টি এইচডিএমআই ১.৪ পোর্ট, ১টি এসডি কার্ড রিডার এবং ১টি ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত।

জিরোবুক সিরিজের অধীনে লঞ্চ হওয়া এই নয়া ল্যাপটপে পাওয়ার ব্যাকআপের জন্য ৭০ ওয়াট আওয়ার (Whr) ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ফুল চার্জে ১৩ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক প্রদানে সক্ষম এবং ৯৬ ওয়াট পর্যন্ত হাইপার ফাস্ট চার্জিং সমর্থন করে।

এক্ষেত্রে জানিয়ে রাখি, তিনটি ভিন্ন চার্জিং মোডের মাধ্যমে পাওয়ার কনজাম্পশন ম্যানেজ করা যাবে এই ল্যাপটপে। যথা – ইকো মোড (ব্যাটারির আয়ু বাড়াতে), ব্যালেন্স মোড (ওভার বুস্ট এবং ইকো মোডের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে) এবং ওভার বুস্ট মোড (ভারী সফ্টওয়্যার ব্যবহারের সময় ৫৪ ওয়াট আউটপুট পাওয়ারে হাই-পারফরম্যান্স প্রদান করতে)।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি