বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
27.8 C
Dhaka

ডিজিটাল সেন্টারের স্মার্ট উদ্যোক্তাদের পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: জনগণের দোরগোড়ায় স্মার্টসেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ ডিজিটাল সেন্টারের সেরা উদ্যোক্তাদের সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করেছে এসপায়ার টু ইনোভেট (এটুআই)। প্রতি জেলা থেকে একজন নারী ও একজন পুরুষকে সেরা উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত করা হয়। একইসঙ্গে দেশজুড়ে ডিজিটাল সেন্টারের সেরা তিন উদ্ভাবনী নারী উদ্যোক্তাদের স্মার্ট ডিভাইস (ট্যাব) প্রদান করা হয়। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেশসেরা স্মার্ট উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত-সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এছাড়াও ‘২০৪১ সালের স্মার্ট ডিজিটাল সেন্টার: উদ্যোক্তার স্বপ্ন এবং প্রত্যাশা’ শীর্ষক প্রতিযোগিতার তিন বিজয়ী উদ্যোক্তাসহ দেশজুড়ে নারী-পুরুষ মিলিয়ে ১৪০ উদ্যোক্তাকে পুরস্কৃত করে এটুআই।

স্মার্ট নাগরিক সেবাকে উৎসাহিতকরণের লক্ষ্যে দেশজুড়ে মাসব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ: স্মার্ট সেবা ক্যাম্পেইন ২০২২’ সফলভাবে পালিত হয়েছে। একসেবা রিপোর্ট বিশ্লেষণ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের রিপোর্ট পর্যালোচনা, জেলা প্রশাসনের মতামত ও পরামর্শ গ্রহণ, সর্বাধিক সেবা প্রদান, সোশ্যাল মিডিয়া প্রতিবেদন পর্যালোচনা এবং পরবর্তী ই-সেবা ক্যাম্পেইনের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে মোট ১৩৪ জন (জেলা প্রতি দুইজন, ঢাকা সিটি কর্পোরেশন- চার জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন- দুই জন) উদ্যোক্তাকে কেন্দ্রীয়ভাবে নির্বাচন করা হয়।

প্রান্তিক জনগণের সরকারি-বেসরকারি স্মার্ট ডিজিটাল সেবার ব্যাপক প্রচারণা ও সেবা প্রদান; স্থানীয় সরকার, জেলা প্রশাসন এবং জনগণের মধ্যে সেতুবন্ধন প্রতিষ্ঠা এবং স্মার্ট বাংলাদেশ বিষয়ে নাগরিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গত বছরের ১১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী সফলভাবে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়। বিশেষ এই ক্যাম্পেইনের অংশ হিসেবে মাসব্যাপী লিফলেট বিতরণ, ভিডিও প্রদর্শনী, মাইকিং, উঠান-বৈঠক আয়োজনের মাধ্যমে স্মার্টসেবার বিষয়ে প্রচারণা করেন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা। এসময় বিশেষ শ্রেণির নাগরিকদের (বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা, অসচ্ছল প্রতিবন্ধী ইত্যাদি) বিনামূল্যে স্মার্টসেবা প্রদান করেন তারা। এছাড়াও ব্যাংক হিসাব খোলা ও রেমিট্যান্স আনয়নে উদ্যোগ গ্রহণ, আর্থিক অন্তর্ভুক্তি ও আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধিমূলক প্রচারণা করেন উদ্যোক্তরা।

ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১-এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এখন ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। সরকারি-বেসরকারি সেবাসমূহ ক্রমাগতভাবে স্মার্ট ডিজিটাল সেবায় রূপান্তর হচ্ছে। ডিজিটাল সেবাকে আরও ত্বরান্বিত করতে ডিজিটাল সেন্টারের এক যুগপূর্তীর অনুষ্ঠানে দেশব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ: স্মার্ট সেবা ক্যাম্পেইন-২০২২’ শীর্ষক প্রচারাভিযান দেশব্যাপী পালন করা হয়।

মাসব্যাপী এই ক্যাম্পেইনকালে সবমিলিয়ে ৭৮ লক্ষ ৭২ হাজার ২৯৪ টি স্মার্টসেবা প্রদান করেন ৮৬৬৩টি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা। এসময় প্রায় ১০৭ কোটি টাকার লেনদেন হয়। রেমিট্যান্স গ্রহণ করা হয় ৬৭ কোটি। ডিজিটাল ব্যাংক হিসাব খোলা- ৫১ হাজার ৬৯৯ জনের ও নারী গ্রাহকের ব্যাংক হিসাব খোলা হয় ১৭ হাজার ৭৮৪ জনের। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন ৩১০৪ জন ব্যক্তিকে সেবা প্রদান করা হয়।  

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এটুআই এর প্রজেক্ট ম্যানেজার মাজেদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর অশোক বিশ্বাস, ন্যাশনাল কনসালটেন্ট মাসুম বিল্লাহ, কামাল হোসেন সৈকতসহ সারা দেশ থেকে আগত উদ্যোক্তা ও এটুআই সংশ্লিষ্টরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

সর্বশেষ

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বিদ্যুৎ ও ওয়াই-ফাই সংযোগ ছাড়াই চলবে সোলার ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী...

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্সে প্রিমিয়ার...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি