সোমবার, নভেম্বর ৯, ২০২৬
28.8 C
Dhaka

স্টার্টআপদের অনলাইনে মেন্টরিং করছে আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প

টিভি২৪ ডেস্ক:  ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ১ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার একটি ৪ দিনব্যাপী স্টার্টআপদের মেন্টরিং সেশনের উদ্বোধন করল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প”। মেন্টরিংয়ের মাধ্যমে স্টার্টআপ অ্যাকসেলেরেশন বিষয়ে “আইডিয়েশন থেকে ফান্ডিং” নামক এই মেনটরিং প্রোগ্রামটি প্রধান অতিথি  হিসেবে উদ্বোধন করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব। অনলাইন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক।

সিনিয়র সচিব বলেন যে, স্টার্টআপদের জন্য যথোপযুক্তভাবে গাইডেন্স প্রয়োজন রয়েছে। সরকার সবসময় স্কিল ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে নিয়মিতভাবে উৎসাহিত করে যাচ্ছে। তিনি আরো বলেন, প্রশিক্ষণের বিকল্প নেই। আমাদের যেকোন প্রশিক্ষণেই ধৈর্যশীল ও মনোযোগী হওয়া উচিৎ। বাংলাদেশের প্রথমসারির ও প্রতিষ্ঠিত স্টার্টআপদের ফাউন্ডার ও সিইওগণ রিসোর্স পারসন হিসেবে “আইডিয়েশন থেকে ফান্ডিং” নামক এই মেন্টরিং প্রোগ্রামটির সেশনগুলো পরিচালনা করবেন। তাই, এই প্রশিক্ষণ সেশনগুলো থেকে স্টার্টআপগণ কিভাবে ভেঞ্চার ক্যাপিটাল ফার্মগুলো আহরণ করবেন, কিভাবে মানবসম্পদ ব্যবস্থাপনা করবেন, তাদের রেভিনিউ মডেল কিভাবে ডিজাইন করবেন এবং বিজনেস প্ল্যান কিভাবে প্রস্তুত করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত জ্ঞান লাভ করবেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিসি এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব। তিনি বলেন, স্টার্টআপদের শুধু প্রোডাক্ট তৈরি করলেই চলবে না, একই সাথে সেই প্রোডাক্টটিকে যথোপযুক্তভাবে মার্কেটিং ও স্কেলেবল করতে হবে। আমরা চাই একটি উদ্ভাবনী ইকোসিস্টেম তৈরি করতে যেখানে এই প্রশিক্ষণসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সৈয়দ মজিবুল হক বলেন, স্টার্টআপদের জন্য মেন্টরিং খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন যে আইডিয়া প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে প্রদানকৃত এই মেন্টরিং প্রোগ্রামটিতে স্টার্টআপদের জন্য মার্কেটিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ফাইন্যান্স-সহ নানা বিষয় অন্তর্ভুক্ত থাকবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কার্যক্রমের মাধ্যমে থেকে অংশগ্রহণকারী স্টার্টআপগণ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে উপকৃত হবেন বলে তিনি আশাবাদী।

৪ দিনব্যাপী এই মেন্টরিং প্রোগ্রামে অংশ নিচ্ছে প্রায় ৪৪ টি স্টার্টআপ প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানগুলো থেকে অংশ নিচ্ছে ৭০ জনেরও বেশি প্রশিক্ষণার্থী। অনলাইনে অনুষ্ঠিত এই মেনটরিং প্রোগ্রামে মোট ১৪টি সেশন আয়োজিত হবে। এই আয়োজনের ১ম দিনের বিষয় গুলো ছিল- মেন্টরিংয়ের মেথোডলজি ও পরিচিতি পর্ব, স্টার্টআপ বিজনেস ভিশন এবং লিগ্যাল ও মেধাস্বত্ব বিষয়ক ৩টি টপিক। ২য় দিনের (২ সেপ্টেম্বর ২০২০) আলোচনার বিষয় গুলো হবে- কাস্টমার ডেভেলপমেন্ট, জনবল নিয়োগ ও টিম ডেভেলপমেন্ট এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট। ৩য় দিনের (৩ সেপ্টেম্বর ২০২০) মেন্টরিং সেশনের বিষয় গুলো হবে-  প্রোডাক্ট স্কেলআপ ও মার্কেট, ব্র্যান্ডিং ও ডিজাইন, স্টার্টআপ গ্রোথ এবং ডিপ টেক কোম্পানি। ৪র্থ দিনের (৫ সেপ্টেম্বর ২০২০) অর্থাৎ শেষ দিনের সেশনটির বিষয় গুলো হবে- ফাইন্যান্সিয়াল মডেলস ও ভ্যালুয়েশন, রেভিনিউ, ইকুইটি ও ফান্ডিং এবং ফাউন্ডার শো-কেস। ৪ দিনব্যাপী এই মেন্টরিং প্রোগ্রামে মেন্টর হিসেবে উপস্থিত থাকবেন ১৪ জন অভিজ্ঞ মেন্টর।

সকলের জন্য এই পুরো আয়োজনটি সকাল ১০ টা থেকে “স্টার্টআপ বাংলাদেশ” এর অফিসিয়াল ফেইসবুক পেইজে (https://www.facebook.com/LetsStartupBD/ ) লাইভ সম্প্রচার করা হয় এবং ২য় থেকে ৪র্থ দিনের প্রতিটি সেশনও একইভাবে সম্প্রচার করা হবে।

আইডিয়া প্রকল্পের প্রায় ৪০ টি স্টার্টআপ এই সেশনটিতে অংশ নেয়। আয়োজনটি সঞ্চালনা করেন আইডিয়া প্রকল্পের পরামর্শক সিনিয়র পরামর্শক আর এইচ এম আলাওল কবির।

এছাড়া, অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) কাজী হোসনে আরা, বেটার স্টোরিজ লিমিটেডের চীফ স্টোরি টেলার মিনহাজ আনোয়ার, অন্যান্য মেন্টরগণ, প্রকল্পের পরামর্শকগণসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি