মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
30 C
Dhaka

স্বাচ্ছন্দ্যদায়ক ভ্রমণে শেয়ারট্রিপ এর ডোমেস্টিক ট্রাভেল ইনসুরেন্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ডোমেস্টিক ট্রাভেল ইনসুরেন্স সেবা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্ট (ওটিএ) শেয়ারট্রিপ। শেয়ারট্রিপের এ বিমা কাভারেজ সুবিধা গ্রাহকদের বিভিন্ন স্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থায় সুরক্ষা প্রদান করবে। ফলে, এখন থেকে ভ্রমণপিপাসুরা দেশের ভেতরে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন।  

ভ্রমণের সময় কোভিড-১৯ ও ডেঙ্গুসহ যে কোন ধরনের রোগে আক্রান্ত হলে শেয়ারট্রিপের গ্রাহকরা ডোমেস্টিক ট্রাভেল ইনসুরেন্স সুবিধা পাবেন। দেশের ভেতরে ভ্রমণের সময় হুট করে হাসপাতালে ভর্তি ও মৃত্যুজনিত ঘটনা ঘটলেও এ বিমা সেবাটি গ্রাহকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে। ভ্রমণ সব সময় আনন্দের; তবে এতে অনিশ্চয়তাও রয়েছে। ভ্রমণের সময় ভ্রমণকারী ও তাদের প্রিয়জনের মাঝে এক ধরনের উদ্বেগ দেখা যায়।  দেশের ভেতরে নির্বিঘ্নে ভ্রমণের জন্য গ্রাহকদের জন্য ডোমেস্টিক ট্রাভেল ইনসুরেন্স সেবা চালু করেছে, যা ভ্রমণকারীদের যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সুরক্ষিত রাখবে।  শেয়ারট্রিপের অফিশিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে যেসব গ্রাহক ফ্লাইট বুকিং দিবেন তারা এ বিমা কাভারেজ বিনামূল্যে উপভোগ করতে পারবেন।    

এ নিয়ে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক বলেন, “যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন আমরা ঘর থেকে বেরিয়ে অদেখাকে রোমাঞ্চকরভাবে উপভোগ করি। এ ভ্রমণ অভিজ্ঞতাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে আমরা দেশের ভেতরে বিভিন্ন জায়গায় ভ্রমণকারীদের জন্য ডোমেস্টিক ট্রাভেল ইনসুরেন্স সেবা চালু করেছি। এ সেবা চালুর ফলে, আমাদের গ্রাহকরা মানসিক প্রশান্তি নিয়ে ভ্রমণ করতে পারবেন; তাদের মাঝে থাকবে না কোন আর্থিক চাপ, উদ্বেগ ও অনিশ্চয়তা।”

গ্রাহকদের ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন চাহিদা পূরণে বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে শেয়ারট্রিপ। ফ্লাইট ও হোটেল বুকিং, ভিসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হলিডে প্যাকেজ সংক্রান্ত সল্যুশনগুলো শেয়ারট্রিপ কিছু ক্লিকের মাধ্যমেই প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায়, ভ্রমণের সময় স্বাস্থ্য বিষয়ক যেকোন অনাকাঙ্ক্ষিত জটিলতায় গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতেই ডোমেস্টিক ট্রাভেল ইনসুরেন্স সুবিধা নিয়ে এসেছে শেয়ারট্রিপ।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি