শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.8 C
Dhaka

শেয়ারট্রিপে ফ্লাইট, তারিখ পরিবর্তন ও রিফান্ড সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: ভ্রমণকারীর ভ্রমণ অভিজ্ঞতা স্বাচ্ছ্যন্দদায়ক ও নির্বিঘ্ন করতে প্রথমবারের মতো দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল অ্যাজেন্সি (ওটিএ) শেয়ার ট্রিপ ফ্লাইট, তারিখ ও অনলাইন রিফান্ড (টাকা ফেরত) সেবা চালু করেছে। শেয়ার ট্রিপের এ সেবা চালু হওয়ার ফলে ভ্রমণকারীদের জরুরি পরিস্থিতি কিংবা ভ্রমণের সময় পরিবর্তন করার মতো বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে না।

ভ্রমণের জন্য পরিকল্পনা করলে অনেক সময় শেষ মুহূর্তে কোন জরুরি পরিস্থিতির কারণে পরিকল্পনা বাতিল করতে হয়। এর ফলে, পুরো প্রক্রিয়া (সময়সূচির পুনঃনির্ধারণ, নতুন করে ভ্রমণের জায়গা ঠিক করা) বেশ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এ বিষয়গুলোকে বিবেচনা করে ভ্রমণকারীদের অনলাইন ডেট (তারিখ) পুনঃনির্ধারণ, নতুন ফ্লাইট ঠিক করা সহ অন্যান্য সেবা প্রদানে শেয়ারট্রিপ এ সল্যুশন নিয়ে এসেছে। এখন ব্যবহারকারীরা তাদের ডিভাইসে কয়েক ট্যাপের মাধ্যমে তাদের পছন্দানুযায়ী ফ্লাইটের তারিখ, সময় ও ভ্রমণ পথ পুনঃ নির্ধারণ করতে পারবেন। পাশাপাশি, তারা শেয়ারট্রিপ অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্ম থেকে অটো রিফান্ড ও অটো ক্যানসেলেশন সুবিধা ‍উপভোগ করতে পারবেন।

এ নিয়ে শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক বলেন, “ভ্রমণের সময় অফলাইনে নতুন করে ফ্লাইট ইস্যু করার বিষয়টি অনেক জটিল ও সমস্যাপূর্ণ। তাই, ভ্রমণপিপাসুদের সুবিধার কথা বিবেচনা করে এ খাতের একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পুরো প্রক্রিয়াকে সহজ ও ঝামেলাহীন করতে শেয়ারট্রিপ দেশে প্রথমবারের মতো অনলাইনে তারিখ, ফ্লাইট ও রিফান্ড সেবা চালু করেছে। শেয়ারট্রিপ বাংলাদেশের অফলাইন ও অনলাইন মার্কেটের মধ্যে ব্যবধান ঘোচাতে নতুন পরিষেবার মাধ্যমে বাংলাদেশের ভ্রমণ খাতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছে, যা ভ্রমণকারীদের একটি নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে বলে আমার বিশ্বাস।”

ভ্রমণ খাতে উদ্ভাবনী প্রযুক্তিগত নিয়ে আসার মাধ্যমে শেয়ারট্রিপ এ ট্রাভেল ইন্ডাস্ট্রিতে (ভ্রমণ খাত) ইতিবাচক ভূমিকা রাখছে। যাত্রা শুরুর কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড থেকে বিনিয়োগ পেয়েছে এবং প্রতিষ্ঠানটি ভ্রমণ খাতে ইতিবাচক প্রবৃদ্ধির জন্য নিরবচ্ছিন্ন কাজ করছে। এ ডিজিটাল পরিবর্তনের অংশ হিসেবে অনলাইনে রিইস্যু সেবা চালু করেছে; এর ফলে ভ্রমণকারীরা ব্যস্ত সময়ের মাঝে কোন খরচ ছাড়াই সহজেই তাদের ফ্লাইটের তারিখ ও পথ পরিবর্তন করতে পারবেন। এ বিষয়টি অনলাইন ও অফলাইন ট্রাভেল মার্কেটের মধ্যে ব্যবধান ঘুচিয়ে ভ্রমণকারীর জীবনকে সহজ করবে; যা বাংলাদেশের ভ্রমণ খাতকে সার্বিকভাবে সাহায্য করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি