শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
27.8 C
Dhaka

মোবাইল ফাইন্যান্সিয়াল এ অপব্যবহার রোধ ও সচেতনতা বাড়াতে রংপুরে কর্মশালা

টেকভিশন২৪ ডেস্কঃ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সহযোগিতায় দু’দিনের সমন্বয় কর্মশালা আয়োজন করেছে বিকাশ। প্রথম দিনে রংপুর আরডিআরএস-এ ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার রোধে সমন্বয় কর্মশালা’য় অংশ নেন রংপুর জেলার ১৪০ জন বিকাশ এজেন্ট, চ্যানেল পার্টনার ও পুলিশ সদস্যরা। দ্বিতীয় দিন রংপুরের পর্যটন মোটেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের তদন্ত কর্মকর্তাদের জন্য আয়োজন করা হয় ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ শীর্ষক কর্মশালা’।

তদন্ত কর্মকর্তাদের জন্য আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী; বিকাশের এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের উপদেষ্টা ও পুলিশের অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) ড. মো. নাজিবুর রহমান এবং বিকাশের হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম। এই কর্মশালায় অংশগ্রহণ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ৫০ জন ইনভেস্টিগেশন অফিসার।

দুই দিন ব্যাপী কর্মশালায় প্রথম দিনে এজেন্টদেরকে সচেতন করার পাশাপাশি এমএফএস অপব্যবহার করে সংঘটিত অপরাধ ও বিকাশ এর বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেয়া হয়। পাশাপাশি, এজেন্ট এবং চ্যানেল পার্টনারদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং অপরাধী চক্র চিহ্নিতকরণে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহায়তা করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্বিতীয় দিনে রংপুর মেট্রোপলিটন পুলিশের তদন্ত কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট সকল আইন কঠোরভাবে প্রতিপালন করে বিকাশ তার প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে বিকাশ স্বপ্রণোদিত হয়ে এএমএল৩৬০ অ্যাপ এর মাধ্যমে এজেন্টদের সকল কর্মকান্ড তদারকি করে থাকে এবং কোনো ব্যত্যয় হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এসব বিষয়েই এজেন্টসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন করতে বছরজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে বিকাশ। তারই ধারাবাহিকতায় রংপুরে দুই দিনব্যাপী এই কর্মশালা আয়োজন করা হলো।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি