বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
32 C
Dhaka

শিগগিরই বাংলাদেশের রাস্তায় নামবে নিউ এনার্জি ভেহিকেল বিওয়াইডি সিল

spot_img

টেকভিশন২৪ ডেস্ক:পৃথিবীকে আরও সবুজ করে তোলা ও নির্মল বায়ু নিশ্চিতে নিজেদের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বিওয়াইডি। এরই প্রতিফলন হিসেবে শিগগিরই বাংলাদেশের রাস্তায় নামবে নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) বিওয়াইডি সিল। বৈশ্বিকভাবে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার প্রত্যয়ে কাজ করছে বিওয়াইডি। আর তারই ধারাবাহিকতায়, দেশে বৈদ্যুতিক গাড়ির নতুন যুগের সূচনা করবে বিওয়াইডির স্পোর্টস সেডান বিওয়াইডি সিল।


এনইভি ও বৈদ্যুতিক ব্যাটারির ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি গত ০২ মার্চ বাংলাদেশে এর ফ্ল্যাগশিপ মডেলের গাড়ি বিওয়াইডি সিল উন্মোচন করে। দেশের গাড়িপ্রেমীরা এরপর থেকে আকর্ষণীয় এই সেডান গাড়িটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অগ্রিম বুকিং করা গাড়িগুলো প্রথম ব্যাচের ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে; গাড়িটি বাংলাদেশের সড়কে খুব শীঘ্রই দেখা যাবে।


এ বিষয়ে সিজি রানার বাংলাদেশ লিমিটেডের পরিচালক আমিদ সাকিফ খান বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব নিশ্চিত করাই বিওয়াইডি’র প্রতিশ্রæতি; যেখানে বর্তমানে আমাদের লক্ষ্য বিশ্বের তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনা। এক্ষেত্রে আমাদের বিশ্বাস, বৈদ্যুতিক গাড়ির (ইভি) বহুল ব্যবহার এই লক্ষ্যপূরণে বেশ ভালোভাবেই কার্যকর হবে। বিওয়াইডি সিল নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশে এ ধরনের উদ্যোগ কেবল যাত্রা শুরু করলো; সামনে আরও বহুদূর যাওয়া বাকি।”


বিওয়াইডি সিলে রয়েছে অনবদ্য ডিজাইন, দীর্ঘপথ পাড়ি দেয়ার সক্ষমতা (লং ড্রাইভিং), নিখুঁত পরিচালনা (স্মুথ হ্যান্ডলিং) এবং সর্বাধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ফিচারের সমন্বয়। এর এক্স-আকৃতির সামনের অংশ, স্ট্রিমলাইনড ডাবল ইউ-আকৃতির লাইট ক্লাস্টার এবং প্যানোরামিক রুফসহ স্পোর্টি ও অ্যারোডায়নামিক ওশান-ইন্সপায়ারড ডিজাইন বিওয়াইডি সিলকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি