বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
26.9 C
Dhaka

অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে জিপি ও এমবিএসটিআইয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: চলমান বৈশ্বিক মহামারিতে শিক্ষার্থীরা যাতে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারেন সে লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এমবিএসটিআই) সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে গ্রামীণফোন। এ চুক্তির আওতায়, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে অংশ নেয়ার জন্য গ্রামীণফোনের বাল্ক ডেটা সেবা ব্যবহার করতে পারবেন।

বৈশ্বিক মহামারির শুরু থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও গ্রাহকদের প্রয়োজনীয়তার বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে তাদের জন্য বিভিন্ন ধরনের কানেক্টিভিটি সল্যুশন প্রদানের লক্ষ্যে কাজ করছে গ্রামীণফোন। এ সঙ্কটকালীন পরিস্থিতিতে, শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ডাটা প্যাক দিচ্ছে।  

এ চুক্তি স্বাক্ষর নিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন বলেন, ‘কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারি আমাদের জীবনে নানা অন্তরায় সৃষ্টি করেছে। কিন্তু আমাদের সব প্রতিকূলতা কাটিয়ে উঠে এগিয়ে যেতে হবে এবং এক্ষেত্রে যৌথ উদ্যোগের বিকল্প নেই। বর্তমানের অভুতপূর্ব পরিস্থিতিতে নতুন প্রজন্মের ভবিষ্যৎ বিবেচনায় অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, আমাদের শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারে, এজন্য গ্রামীণফোনের সাথে এমওইউ স্বাক্ষর করতে পেরে আমরা আনন্দিত।’ 

এ চুক্তি স্বাক্ষর নিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন বলেন, ‘কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারি আমাদের জীবনে নানা অন্তরায় সৃষ্টি করেছে। কিন্তু আমাদের সব প্রতিকূলতা কাটিয়ে উঠে এগিয়ে যেতে হবে এবং এক্ষেত্রে যৌথ উদ্যোগের বিকল্প নেই। বর্তমানের অভুতপূর্ব পরিস্থিতিতে নতুন প্রজন্মের ভবিষ্যৎ বিবেচনায় অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, আমাদের শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারে, এজন্য গ্রামীণফোনের সাথে এমওইউ স্বাক্ষর করতে পেরে আমরা আনন্দিত।”

শাওন আজাদ, হেড, ইমার্জিং অ্যাকাউন্টস, বিজনেস ডিভিশন, গ্রামীণফোন বলেন, ‘চলমান বৈশ্বিক মহামারি আমাদের শিক্ষা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রযুক্তির বিকাশ, নতুন নতুন দক্ষতা রপ্ত, ভ্যালু সৃষ্টি ও বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরিতে শিক্ষাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষাখাতের ওপর নেতিবাচক প্রভাব পড়লে তা দেশের অর্থনীতির ওপরও বিরূপ প্রভাব ফেলবে। 

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি