রবিবার, আগস্ট ১৬, ২০২৬
28 C
Dhaka

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং ডেকো লেগ্যাসি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ও দেশের অন্যতম শীর্ষস্থানীয় খাদ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানি ডেকো ফুডস লিমিটেড একটি কৌশলগত পার্টনারশিপ করেছে। চুক্তির আওতায়, উন্নত কানেক্টিভিটি ও ডিজিটাল এন্টারপ্রাইজ সলিউশনের মাধ্যমে ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতে একসাথে কাজ করবে তারা।

গ্রামীণফোনের ডিজিটাল কানেক্টিভিটি ও এন্টারপ্রাইজ সলিউশন ব্যবহার করে ডেকো ফুডস তাদের পরিচালন দক্ষতা বাড়ানো, দীর্ঘমেয়াদে টেকসই ব্যবসায়িক লক্ষ্য নির্ধারণের পাশাপাশি বাংলাদেশে উৎপাদন খাতের ডিজিটাল রূপান্তরে ভূমিকা রাখতে রাখবে।

সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং ডেকো লেগ্যাসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কল্পন হোসেন এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন।

এসময় গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশীদ, হেড অব ইমার্জিং অ্যাকাউন্টস এস.এম. জাহাদুল আরেফিন, হেড অব পিপিও মো. মাহবুবুল আলম ভূঁইয়া, হেড অফ প্রাইম অ্যাকাউন্টস অরবিদ চৌধুরী, হেড অব ইমার্জিং ঢাকা নর্থ সৌগত বিশ্বাস, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার হাসান হাফিজুর রহমান এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মো. আশরাফ-উজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

ডেকো ফুডসের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার (সিওও) এ.কে.এম. জাবেদ, হেড অব মার্কেটিং মো. নেয়ামুল কাদের, হেড অব সেলস সৈয়দ আবরার আহমেদ, হেড অব এইচআর মো. জহিরুল ইসলাম, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. জাহিদুল হক এবং হেড অব সাপ্লাই চেইন মো. বজলুর রহমান।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনে আমরা অনুধাবন করি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যেমন ডিজিটাল রূপান্তরকে গ্রহণ করছে, তেমনি দক্ষতা ও দীর্ঘমেয়াদী প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে নির্ভরযোগ্য কানেক্টিভিটি ও উন্নত এন্টারপ্রাইজ সলিউশনও অপরিহার্য হয়ে উঠছে। এই পার্টনারশিপ প্রযুক্তির মাধ্যমে আরও স্মার্ট পরিচালন ব্যবস্থা গড়ে তোলার এক যৌথ আকাঙ্ক্ষার প্রতিফলন; যা বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় নিরাপদ ও স্মার্ট ভবিষ্যত গড়তে অবদান রাখার পাশাপাশি অধিকতর গতিশীলতা, উৎপাদনশীলতা ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়ক।”

ডেকো লেগ্যাসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কল্পন হোসেন বলেন, “উদ্ভাবন ও প্রযুক্তি আমাদের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশলের অবিচ্ছেদ্য অংশ। গ্রামীণফোনের সাথে পার্টনারশিপের মাধ্যমে আধুনিক ডিজিটাল সলিউশনস ব্যবহার করে পরিচালন সক্ষমতা বাড়ানো, দক্ষতা উন্নয়ন এবং গ্রাহকদের জন্য আরও উন্নত মান নিশ্চিত করতে চাই আমরা।”

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

সর্বশেষ

অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না- মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে মেধাবী উদ্যোক্তা ও উদ্ভাবনী ধারণার অভাব...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি