শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29 C
Dhaka

তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোনের আয় ৩৯৫০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর তৃতীয় প্রান্তিকে ৩ হাজার ৯৫০ কোটি টাকা আয়ের তথ্য দিয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন।

মঙ্গলবার গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এই আয় ৩ দশমিক ৮ শতাংশ কম।

এসময়ে মোট কর পরবর্তী মুনাফা হয়েছে ৭৬০ কোটি টাকা। অর্থাৎ শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫ দশমিক ৫৯ টাকা, যা আগের বছর একইসময়ে ছিল ৫.৫৩ টাকা।

জুলাই-সেপ্টেম্বর শেষে কোম্পানির মোট গ্রাহক দাঁড়িয়েছে ৮ কোটি ৪৬ লাখে। এর মধ্যে গ্রামীণফোনের ৫৮ দশমিক ৩ শতাংশ, অর্থাৎ ৪ কোটি ৯৩ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন।

গ্রামীণফোনের জন্য তৃতীয় প্রান্তিক ‘চ্যালেঞ্জিং ছিল’ মন্তব্য করে বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “এই সংকটকালে আমরা আমাদের গ্রাহকদের মোবাইল অ্যাকাউন্ট রিচার্জ, জরুরি ব্যালেন্স গ্রহণ ও প্রয়োজনীয় সেবাসমূহ সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করেছি, যাতে তারা এই চ্যালেঞ্জিং পরিস্থিতিগুলো মোকাবেলা করতে পারেন।”

গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অটো রিসব্যাক বলেন, “অস্থিতিশীলতা ও ইন্টারনেট শাটডাউন এবং বিভিন্ন অঞ্চলে বন্যার প্রভাবের পরেও প্রতিষ্ঠানটির আয় শুধুমাত্র ৩ দশমিক ৮ শতাংশ কমেছে।

“চ্যালেঞ্জিং পরিবেশের মধ্যেও আমরা ৫৮ দশমিক ৭ শতাংশ ইবিআইটিডিএ মার্জিন এবং প্রায় ৪৯ শতাংশ অপারেটিং ক্যাশ ফ্লো মার্জিন অর্জন করতে সক্ষম হয়েছি, যেখানে ইবিআইটিডিএ ৮ দশমিক ৭ শতাংশ কমে হয়েছে ২ হাজার ৩২০ কোটি টাকা।”

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি