শনিবার, নভেম্বর ২১, ২০২৬
25 C
Dhaka

সেলস একাডেমি চালু করলো রবি

টেকভিশন২৪ ডেস্ক: বিপণনের সাথে সম্পৃক্ত কর্মীদের জন্য সেলস একাডেমি চালু করলো দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। রবির বিপণন কর্মীদের কর্মদক্ষতা এবং নেতৃত্বের ক্ষমতা বিকাশের লক্ষ্যে একাডেমিটি গঠন করা হয়েছে।

কোম্পানির বিপণন কর্মীদের প্রশিক্ষণ দেয়ার জন্য টেলিযোগাযোগ শিল্পে এই প্রথম এমন কোনও একাডেমি চালু করা হলো। সম্প্রতি গুলশানে অবস্থিত রবি রিক্রিয়েশন ক্লাবে সেলস একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রবির ভারপ্রাপ্ত সিইও অ্যান্ড চিফ ফিন্যান্সিয়াল অফিসার এম. রিয়াজ রশীদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. ফয়সাল ইমতিয়াজ খান। মালয়েশিয়া থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন আজিয়াটা গ্রুপের চিফ পিপল অফিসার নরলিদা আজমী। সারা দেশের রবির আঞ্চলিক সেলস টিমও ডিজিটাল উপায়ে অনুষ্ঠানে যোগ দেন।

প্রচলিত প্রশিক্ষণ পদ্ধতির বাইরে বিপণন কর্মীদের জন্য বিভিন্ন অভিজ্ঞতা-ভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি করবে রবির সেলস একাডেমি। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অগ্রগতির মূল্যায়নে আধুনিক ও কার্যকর মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হবে। 

রবির বিপণন কর্মীদের শিক্ষা ও উন্নয়নের পাশাপাশি কর্মজীবনের পরিকল্পনায় সহায়তা প্রদানে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে রবি সেলস একাডেমি ।   

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি