বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.8 C
Dhaka

সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের বিকল্প নেই: মোস্তাফা জব্বার

টিএমজিবি সদস্যদের জন্য পিআইবির মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে এবং টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর সহযোগিতায় টিএমজিবি সদস্যদের জন্য মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপী (২-৪ সেপ্টেম্বর) প্রশিক্ষণ রোববার (৪ সেপ্টেম্বর) শেষ হয়েছে। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তি বিবর্তনের কারণে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। মোস্তাফা জব্বার বলেন, সাংবাদিকদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। প্রযুক্তির সঙ্গে খাপ-খাইয়ে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে মোবাইল সাংবাদিকতার ব্যাপ্তি বেড়েছে। এ সময় তিনি মোবাইল ফোনের কল ড্রপের ফলে গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান।

অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্যে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, তথ্যপ্রযুক্তি বিকাশে মোবাইল সাংবাদিকতার গুরুত্ব বেড়েছে। গুজব প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা সম্পর্কেও আলোচনা করেন তিনি। তিনি বলেন, সাংবাদিকতার ধরন পরিবর্তন হওয়ায় সাংবাদিকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ প্রয়োজন। সেজন্য পিআইবি সাংবাদিকদের জন্য নানা ধরনের প্রশিক্ষণ প্রদান করে আসছে।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন ও বোর্ড অফ ট্রাস্ট্রের সদস্য আরাফাত সিদ্দিকী সোহাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইবি’র উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, সহকারী প্রশিক্ষক ও এবারের কোর্সের সমন্বয়ক নাসিমূল আহসান। প্রশিক্ষণে টিএমজিবির ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি