বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
30 C
Dhaka

ঢাকা ও রংপুরে রবির সফল ৫-জি পরীক্ষা

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা ও রংপুরে নির্দিষ্ট ব্যবহারভিত্তিক ৫-জি প্রযুক্তি সফলভাবে পরিচালনা করল রবি। ঢাকার রবি কর্পোরেট অফিস (আরসিও) এবং রংপুরের কাস্টমার ওয়াক-ইন- সেন্টারে (ডব্লিউআইসি) এই পরীক্ষা চালায় অপারেটরটি। এই ৫-জি প্রযুক্তি পরীক্ষায় রবির প্রযুক্তিগত সহায়তা দিয়েছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লি.।

পরীক্ষায় এক জিবিপিএসের বেশি গতি দিয়ে রবি ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও, স্মার্টফোনের মাধ্যমে ক্লাউড গেমিং, অগমেন্টেড রিয়েলিটি ইন্টারেকশন, ৩৬০ প্যানোরেমিক লাইভ এবং খালি চোখে ৫-জি প্রযুক্তি দ্বারা চালিত থ্রিডি অভিজ্ঞতা প্রদর্শন করেছে। গ্রাহকরা শিগগিরই আরসিও ডব্লিউআইসি এবং রংপুর ডব্লিউআইসিতে ৫-জি প্রযুক্তির অভিজ্ঞতা নিতে পারবেন।

৫-জি পরীক্ষায় রবি’র ভারপ্রাপ্ত সিইও অ্যান্ড সিএফও, এম. রিয়াজ রশীদ, চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পেরিহান এলহামি আহমেদ মেতাওয়েহসহ রবি ম্যানেজমেন্ট কাউন্সিলের সদস্যরা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ক্যারিয়ার নেটওয়ার্ক বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট অ্যাবেল ডেং, হুয়াওয়ে বাংলাদেশ অফিসের সিইও পিটার প্যান এবং হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের মার্কেটিং অ্যান্ড সেলস ভাইস প্রেসিডেন্ট জেসন টাও।

অনুষ্ঠানে রবি’র ভারপ্রাপ্ত সিইও অ্যান্ড সিএফও এম. রিয়াজ রশীদ বলেন, “আমরা আজ ঢাকা ও রংপুরে নির্দিষ্ট ব্যবহারভিত্তিক ৫-জি প্রযুক্তির সফল পরীক্ষা করতে পেরে খুবই আনন্দিত। গ্রাহকদের জীবনে উদ্ভাবনী ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের অগ্রযাত্রার একটি বড় অংশ হলো এই ৫-জি। ৪-জির তুলনায় ৫-জি প্রযুক্তি ব্যাবহারের ক্ষেত্রগুলো সুনির্দিষ্ট। এই লক্ষ্যে আমরা ইতোমধ্যে ৫-জির সম্ভাব্য প্রায়োগিক ক্ষেত্রগুলি খুঁজে বের করতে দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সাথে কাজ করছি। তবে এই প্রযুক্তির সম্প্রসারণে বড় বাঁধা হলো ৫-জি হ্যান্ডসেটের অপ্রতুলতা।“ 

রবি’র সিটিও পেরিহান এলহামি আহমেদ মেতাওয়েহ বলেন, “৫-জির মাধ্যমে প্রযুক্তি বিপ্লব শুরু হবে। নতুন নতুন সুযোগ তৈরি হবে, যা আমরা আগে কখনো দেখিনি। এর মাধ্যমে আইসিটি সেক্টরের বিশাল সম্ভাবনার পথ উন্মোচন হবে। একইসাথে শিল্প ও গ্রাহকরা উচ্চ মানের ডিজিটাল কন্টেন্ট এবং অত্যাধুনিক প্রযুক্তি উপভোগ করতে পারবেন। ৫-জি টেলিযোগাযোগ খাত এবং সমাজে ব্যাপক প্রভাব ফেলবে। আমাদের ক্রমাগত সাফল্য ধরে রাখতে এবং গ্রাহকদের সেবা দিতে রবি সব সময় ভবিষ্যত নেটওয়ার্ক তৈরিতে কাজ করে যাবে।“

উল্লেখ্য, প্রথম অপারেটর হিসেবে ২০১৮ সালের ২৫ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, এবং হুয়াওয়ের সহযোগিতায় ৫-জি প্রযুক্তির সফল পরীক্ষা পরিচলনা করে রবি।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি