বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
27 C
Dhaka

বাংলাদেশেও আসছে মেটা-র মার্কেটিং সামিট

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের বেশ কয়েকটি দেশে বার্ষিক মার্কেটিং সামিট আয়োজন করতে যাচ্ছে মেটা, যা আগে ফেসবুক কোম্পানি নামে পরিচিত ছিল। ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই সামিটে মেটার বৈশ্বিক ও স্থানীয় লিডাররা একত্রিত হবেন। বর্তমানে ব্যবসার উপর ট্রেন্ড ও প্রযুক্তির প্রভাব নিয়ে আলোচনা করবেন তারা।

এ বছরের মার্কেটিং সামিটের প্রতিপাদ্য হচ্ছে ‘যেখানে বর্তমান মিলেছে ভবিষ্যতের সাথে (হোয়্যার টুডে মিটস টুমরো)।’ আয়োজনে উদ্বোধনী বক্তব্য দেবেন মেটা-র গ্লোবাল বিজনেস মার্কেটিং-এর ভাইস প্রেসিডেন্ট মিশেল ক্লেইন এবং দক্ষিণ-পূর্ব ও ইমার্জিং মার্কেটস-এর ভাইস প্রেসিডেন্ট বেনজামিন জো। মেটাভার্সের ভবিষ্যৎ এবং ব্যবসার সুযোগ নিয়ে তারা কথা বলবেন।    

ভার্চুয়াল এই অনুষ্ঠানে মেটা-র লিডাররা কোম্পানিটির মূল লক্ষ্যগুলো তুলে ধরবেন। বিভিন্ন রকম পণ্য তৈরির মাধ্যমে মানুষকে সম্পৃক্ত রাখা, কমিউনিটি খুঁজে পাওয়া ও ব্যবসার উন্নতি করা – এসব বিষয়ে আলোচনা করবেন তারা, এবং এমন সব উদ্যোগের কথা বলবেন যা ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে। পাশাপাশি, চ্যালেঞ্জের সাথে মানিয়ে নেওয়ার জন্য যেসব অনুপ্রেরণামূলক ব্যবসা তাদের কাজের মডেল বদলেছে, তাদের কথাও তুলে ধরা হবে। 

মেটা-র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইমার্জিং মার্কেটস-এর ডিরেক্টর জর্ডি ফরনিস বলেন, “চিন্তা-ভাবনা শেয়ার করা ও অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য আমাদের বার্ষিক সামিট একটি দারুণ সুযোগ। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায়ও এটি সবাইকে সাহায্য করবে। আমরা ট্রেন্ড ও প্রযুক্তি নিয়ে আলোচনা করতে চাই – আশা করছি তা বিভিন্ন ব্যবসা ও কমিউনিটির বিকাশে সহায়তা করবে।” 

আগামীকাল সারাদিন মেটা সামিটের ওয়েবসাইটে এই আয়োজন দেখা যাবে। সেখানে বেশ কিছু ইন্টারঅ্যাক্টিভ ফিচারও থাকছে যার মধ্যে রয়েছে মেটার-র বিশেষজ্ঞদের সাথে সরাসরি প্রশ্নোত্তরের সুযোগ, সব কন্টেন্ট একসাথে পাওয়ার জন্য ওয়াচ এনিটাইম লাইব্রেরি, এবং মূল কন্টেন্টগুলোর সংক্ষিপ্ত রূপ নিয়ে তৈরি পডকাস্ট। 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি