সোমবার, জুন ৮, ২০২৬
27.8 C
Dhaka

উচ্চমানের অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস আনলো ওয়ালটন ডিজি-টেক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে একের পর এক উচ্চমানের পণ্য নিয়ে আসছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এবার প্রতিষ্ঠানটি বাজারে ছাড়লো নতুন আরেকটি প্রযুক্তিপণ্য- অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস। অ্যাসেন্ট (ASSENT) ব্র্যান্ডের প্যাকেজিংয়ে বাজারে আসা ওয়ালটনের এই অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস নিশ্চিত করে ঝামেলাহীন অফিস অ্যাটেনডেন্স। ফলে যে কোনো প্রতিষ্ঠানের মানবসম্পদ সংক্রান্ত কাজ হয় দ্রুত ও নির্ভুল।

জানা গেছে, প্রযুক্তির উন্নয়নে বর্তমানে ছোট-বড় সব ধরনের প্রতিষ্ঠানেই অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস ব্যবহৃত হচ্ছে। এ ডিভাইস ব্যবহার করে কর্মীদের অফিস হাজিরাসহ খুব সহজেই তাদের তাদের কর্মঘন্টার হিসাব রাখা এবং ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করা যায়।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান রাদ জানান, বর্তমানে বাজারে রয়েছে তাদের ৩ মডেলের অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস। এর মধ্যে ডব্লিউএসি১১ (WAC11) মডেলের দাম ৭,৯০০ টাকা। আর ডব্লিউএসি২২ (WAC22) মডেল ১১,৯৫০ এবং ডব্লিউএসি৩৩ (WAC33) মডেল পাওয়া যাচ্ছে ১২,৭৫০ টাকায়।

তিনি জানান, ওয়ালটনের অ্যাসেন্ট অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসে অত্যাধুনিক সব ফিচার রয়েছে। এতে ফিঙ্গারপ্রিন্ট, কার্ড এবং পাসওয়ার্ড ব্যবহার করা যায়। ডিভাইসগুলো ০.৫ সেকেন্ডেরও কম সময়ে রেসপন্স করে। এতে ৩ হাজার ইউজার এবং ৭০ হাজার পর্যন্ত রেকর্ড ধারণ করার সুবিধা রয়েছে।

ওয়ালটন অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসের সঙ্গে এইচআরএমএস সফটওয়্যার, পেরোল, অ্যাটেনডেন্স রিপোর্ট ইত্যাদি ইন্টিগ্রেট করার সুবিধা রয়েছে। এতে আছে এক্সিট বাটন, ডোর ম্যাগনেট, রিডার ইন্টারফেস, উইগ্যান্ড ইনপুট ফিচার। রয়েছে সারা দেশব্যাপী ওয়ালটন সার্ভিস পয়েন্টের মাধ্যমে সবচেয়ে দ্রুততম সময়ে সেবা পাওয়ার নিশ্চয়তা।

অন্য যে কোনো এইচআরএমএস কিংবা ইআরপি সফটওয়্যারের সঙ্গে ইন্ট্রিগেশনের জন্য ওয়ালটন অ্যাক্সেস কন্ট্রোলের এপিআই ব্যবস্থা আছে। এছাড়া যে কোনো প্রতিষ্ঠানে আগে থেকে ব্যবহার করা অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসের সাথে সমান্তরালে ওয়ালটন অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস ব্যবহার করা যায়।

উল্লেখ্য, বর্তমানে বিভিন্ন কনফিগারেশন ও দামের নানান মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব, মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, হেডফোন, ওয়াই-ফাই রাউটার, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল, লিকুইড কুলার ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন ডিজি-টেকের কম্পিউটার বিভাগ।  

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি