Monday, October 12, 2026
26.8 C
Dhaka

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা, বোঝা এবং দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ‘টিকটক’। এআই বিষয়ে সচেতনতা, দক্ষতা, তথ্য প্রদান এবং এআই স্প্যাম চিহ্নিত করার লক্ষ্যে ‘কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভেন্যান্স অ্যান্ড অথেন্টিসিটি’ (C2PA) জোটের সঙ্গে কাজ করে যাচ্ছে টিকটক।

এআই সম্পর্কে সচেতনতা বাড়াতে নতুন ফিচারসহ অ্যাপে একটি লার্নিং হাব নিয়ে এসেছে টিকটক। টিকটকের এই উদ্যোগের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের তথ্য সুরক্ষিত থাকবে। একইসাথে এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা আরও স্পষ্টভাবে জানতে পারবে।

যেসব অ্যাকাউন্ট এআই দিয়ে স্প্যাম তৈরি করছে, সেই কনটেন্টগুলো শনাক্ত করতে পরীক্ষামূলকভাবে উন্নত প্রযুক্তি চালু করবে টিকটক। বিশেষ করে যেসব বিষয়ে মানুষের আস্থা বা সুস্থতার ওপর প্রভাব পড়তে পারে, সেসব নিয়ে স্প্যাম তৈরি ঠেকাতে এ ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হবে।

এআই-নির্ভর কনটেন্টের স্বচ্ছতা বাড়াতে টিকটক C2PA এর স্টিয়ারিং কমিটিতে যুক্ত হচ্ছে।

এছাড়া, প্রতিষ্ঠান ন্যামলি এবং এআই বিশেষজ্ঞ হেনরি আজদারের সাথে যৌথভাবে টিকটক একটি নতুন গাইডলাইন তৈরি করেছে। এআইয়ের টুলগুলো দায়িত্বশীলতার সাথে ব্যবহারের বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে।

টিকটকের নতুন ইন-অ্যাপ এআই হাবটি বাংলাদেশসহ বিশ্বজুড়ে ইতোমধ্যে চালু হয়েছে। এতে প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা সরাসরি এআই সম্পর্কে জানতে পারবে এবং বিভিন্ন রিসোর্সে সহজে অ্যাক্সেস পাবে।

টিকটক অ্যাপে এআই-সম্পর্কিত কোনো শব্দ সার্চ করলে ইউজাররা সার্চ রেজাল্টে AI Hub খুঁজে পাবে। এখানে এআই দিয়ে তৈরি কনটেন্ট কীভাবে শনাক্ত করা যায়, এবং এআই কিভাবে দায়িত্বের সাথে ব্যবহার করতে হয় সে বিষয়ে তথ্য থাকবে।

এআই নিয়ে সচেতন করতে ও তথ্য দিতে ২০২৫ সাল থেকে ‘নোফিল্টার’ ও ‘রাসবেরি পাই ফাউন্ডেশন’ এর মতো বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছে টিকটক। এ পর্যন্ত এই উদ্যোগে প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে টিকটক। 

প্ল্যাটফর্মে স্প্যাম নিষিদ্ধ করার পাশাপাশি টিকটকে ভুয়া অ্যাকাউন্টও সরিয়ে ফেলা হয়। চলতি বছরের প্রথম তিন মাসেই ৮ কোটি ৬০ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে টিকটক।

এআই-নির্ভর কনটেন্ট শনাক্তে উৎস-তথ্য, ক্রিয়েটরদের লেবেল ও অদৃশ্য ওয়াটারমার্ক ব্যবহার করার ফিচার রয়েছে টিকটকে। ‘স্মার্ট স্প্লিট’, ‘এআই আউটলাইন’ ও ‘ম্যানেজ টপিক্স’-এর মতো সুবিধার মাধ্যমেও নিরাপদে এআই ব্যবহার এবং কনটেন্টের ওপর আরও নিয়ন্ত্রণ নিশ্চিত হচ্ছে টিকটকে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

সর্বশেষ

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি