বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

মিডিয়া ইনোভেশন কনফারেন্সে বক্তারা “ডিজিটাল এবং ওটিটি তে গণমাধ্যমের ভবিষ্যৎ”

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : গণমাধ্যমকে বলা হয় সমাজের দর্পণ। এর মাধ্যমে সাধারণ মানুষ তাদের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জানতে পারে। বলা হয়ে থাকে “গণতন্ত্রের মেরুদন্ডই হচ্ছে একটি স্বাধীন, নিরপেক্ষ এবং দায়িত্বশীল গণমাধ্যম”। কাজেই সমাজের নিকট গণমাধ্যমের দায়বদ্ধতা বর্ণনাতীত। সমাজের অগ্রগতিতে গণমাধ্যমের মূল লক্ষ্য হওয়া উচিৎ প্রকৃত সত্যের উন্মোচন, সঠিক সংবাদ পরিবেশন এবং অসামঞ্জস্যতার সমালোচনা। পাশাপাশি গণমাধ্যমের বিকাশে নতুন প্রযুক্তিকে স্বাগত জানানো এবং এর যথোপযোগী ব্যবহার নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। এর পরিপ্রেক্ষিতে প্রেনিউর ল্যাব ইউথ এন্ড ইনোভেশন ট্রাস্ট এবং ফ্রেডরিখ নাওমান ফাউন্ডেশন যুগ্মভাবে “Conference on Innovation in Media” নামের একটি সম্মেলনের আয়োজন করে। মূলত প্রতিষ্ঠান দুটি “ফিউচার অফ মিডিয়া সামিট” নামে একটি মিডিয়া সামিট আয়োজন করছে, এবং এই সম্মেলনটি ছিল এই সামিটেরই একটি অংশ। সম্মেলনটি ২ নভেম্বর, ২০২১ তারিখ রাত ৮ টায় অনলাইনে অনুষ্ঠিত হয়। এই কনফারেন্সে উপস্থিত ছিলেন ওমর মোস্তাফিজ, প্রোগ্রাম ম্যানেজার অফ এফএনএফ বাংলাদেশ এবং আরিফ নিজামী, সহ-প্রতিষ্ঠাতা, প্রেনিউর ল্যাব।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সালাউদ্দিন সেলিম, সম্প্রচার প্রধান, সময় টিভি; শুভাশীষ রায়, ব্যবসা প্রধান, দি ডেইলি স্টার; রিয়াজুল আলম রাব্বি, ম্যানেজার ও লিড, ডিজিটাল মিডিয়া এ্যাট চ্যানেল 24। শুভাশীষ রায়ের সম্মেলন বিষয়বস্তু সংক্রান্ত মূল বক্তব্য উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর জনাব সালাউদ্দীন সেলিম বাংলাদেশে OTT এর গঠন এবং ভবিষ্যৎ সংক্রান্ত এবং রিয়াজুল আলম রাব্বি ইউটিউবের সফলতা কৌশল সংক্রান্ত বক্তব্য উপস্থাপন করেন।

এরপর একটি প্যানেল অনুষ্ঠিত হয় এই সম্মেলনে, যার মূখ্য বিষয়বস্তু ছিল “বাংলাদেশী গণমাধ্যমের ৫০ বছর এবং এর ভবিষ্যৎ”। এই গোলটেবিলে স্বপক্ষীয় বক্তব্য উপস্থাপন করেন ড. শাহ মো. নিস্তার জাহান কবির, মঞ্জুরুল কবির, ড. মো. শাহনেওয়াজ খান চন্দন,  ইব্রাহীম বিন হারুন, এবং আরিফুর রহমান। এছাড়াও এই সম্মেলনে বক্তাগণ ফেক নিউজ, অপপ্রচার, গুজব, গনমাধ্যমের পরাধীনতা, গণমাধ্যমের অপব্যবহার ইত্যাদির সামাজিক প্রভাব এবং এগুলোর প্রতিরোধে করণীয় সম্পর্কীত বক্তব্যও তুলে ধরেন। প্যানেলটি মডারেট করেন প্রেনিউর ল্যাব এর ট্রাস্টি রাখশান্দা রুখাম।

গণমাধ্যমের প্রযুক্তিগত এবং সার্বিক উন্নতিকল্পে এইধরণের সম্মেলন অত্যন্ত গুরুত্ব বহন করে থাকে। এই ধরণের সম্মেলন গণমাধ্যম কর্মীদের আরো বেশি সচেতন করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি