বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

লংকাবাংলা ফাইন্যান্স ও ডাচ-বাংলা আর্থিক লেনদেনের বিস্তৃতকরণে কাজ করবে

টেকভিশন২৪ ডেস্ক: উন্নত গ্রাহক সেবা ও আর্থিক লেনদেনের সুবিধাসমূহকে আরও বিস্তৃতকরণের লক্ষ্যে দেশের বৃহত্তম তফসিলি বেসরকারী বাণিজ্যিক ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) দেশের শীর্ষস্থানীয় সমন্বিত আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড (এলবিএফএল) এর সাথে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির আওতায় লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর সারাদেশে অবস্থানরত সম্মানিত গ্রাহকগণ কোন ঝামেলা ছাড়াই ডাচ-বাংলা ব্যাংকের রকেট, নেক্সাসপে এবং এজেন্ট ব্যাংকিং পরিষেবার মাধ্যমে মাসিক ডিপোজিট প্রদান, লোনের কিস্তি প্রদান ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধ সুবিধা উপভোগ করতে পারবেন।

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অপারেশন্স এ. কে. এম. কামরুজ্জামান, এফসিএমএ এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ অপারেশন্স অ্যান্ড লায়াবিলিটি ডিভিশন মোঃ মোশাররফ হোসেন মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১-এ লংকাবাংলা ফাইন্যান্স এর কর্পোরেট হেড অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স এর খুরশেদ আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ রিটেইল বিজনেস বলেন, “আমরা সবসময় আমাদের গ্রাহকদের সর্বোত্তম এবং সুবিধাজনক পরিষেবা প্রদানের জন্য বদ্ধ পরিকর। এই চুক্তির মাধ্যমে, সারা দেশে আমাদের সমস্ত গ্রাহকরা ডাচ-বাংলা ব্যাংক এর নেক্সাসপে, রকেট এবং এজেন্ট ব্যাংকিং পরিষেবাগুলোর সাহায্যে তারা তাদের প্রয়োজনীয় আর্থিক লেনদেনসমূহ সহজেই সম্পন্ন করতে সক্ষম হবেন। আমি বিশ্বাস করি, এর মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্স গ্রাহকদের লেনদেনের ক্ষেত্রে একটি নতুন দ্বার উন্মোচিত হলো যা তাদের জীবনধারা পরিবর্তনে এক অপরিসীম ভূমিকা পালন করবে।”

মোঃ মোশাররফ হোসেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ অপারেশন অ্যান্ড লায়াবিলিটি ডিভিশন অনুষ্ঠানে বলেন, “সারা বাংলাদেশে আমাদের ৫৫০০টিরও বেশি এজেন্ট ব্যাংকিং পয়েন্ট এবং ২৩৯০০৩টি রকেট এজেন্ট রয়েছে। তাছাড়া আমাদের নেক্সাসপে এবং এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আমরা লংকাবাংলার গ্রাহকদের একটি কাস্টমাইজড পেমেন্ট সল্যুশন সুবিধা প্রদান করতে পারবো আশা করি।”

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আরো উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক এর মোঃ রেজানুল কবির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এন্ড কমপ্লায়েন্স ডিভিশন এবং লংকাবাংলা ফাইন্যান্স এর শেখ মোহাম্মদ ফুয়াদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ আইসিটি ডিভিশন ও মোঃ মিনহাজ উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি